বিশ্বকাপে ব্যর্থতা: পাকিস্তান দলের খেলোয়াড়দের ৫০ লাখ রুপি জরিমানা
টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জেরে পাকিস্তান দলের খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেমিফাইনালে উঠতে ব্...
টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জেরে পাকিস্তান দলের
খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেমিফাইনালে
উঠতে ব্যর্থ হয়ে টুর্নামেন্ট থেকে আগেভাগেই বিদায় নেওয়ায় দলের প্রত্যেক ক্রিকেটারকে
৫০ লাখ পাকিস্তানি রুপি করে জরিমানা করা হয়েছে।পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে
বলা হয়, গত ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত জাতীয় ক্রিকেট দল-এর বিপক্ষে ৬১
রানের বড় ব্যবধানে হারের পরই কঠোর অবস্থানে যায় পিসিবি। ওই ম্যাচের পর থেকেই দলের পারফরম্যান্স
ও খেলোয়াড়দের দায়বদ্ধতা নিয়ে বোর্ডের ভেতরে আলোচনা শুরু হয়।সূত্রের বরাতে জানা গেছে, পিসিবি কর্মকর্তারা খেলোয়াড়দের স্পষ্টভাবে
জানিয়ে দিয়েছেন—এতদিন নানা সুযোগ-সুবিধা দেওয়া হলেও এখন থেকে আর্থিক
প্রণোদনা ও সুবিধা নির্ভর করবে কেবল মাঠের পারফরম্যান্সের ওপর। বোর্ডের ভাষ্য, জাতীয়
দলের মর্যাদা ধরে রাখতে হলে শৃঙ্খলা ও ধারাবাহিক ভালো খেলাই একমাত্র পথ।ক্রিকেট বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দল নির্বাচনে অস্থিরতা, ব্যাটিং
ব্যর্থতা ও গুরুত্বপূর্ণ ম্যাচে চাপ সামলাতে না পারাই পাকিস্তানের ভরাডুবির অন্যতম
কারণ। বোর্ডের এই সিদ্ধান্ত ভবিষ্যতে খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ তৈরি করলেও পারফরম্যান্সে
ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে ভক্ত-সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কঠোর পদক্ষেপকে
সমর্থন জানালেও, কেউ আবার মনে করছেন শুধু জরিমানা
নয়, কাঠামোগত পরিবর্তনই হতে পারে দীর্ঘমেয়াদি সমাধান।