বিশ্বকাপের আগে বড় ধাক্কা: চোটে ছিটকে গেলেন রদ্রিগোর
বিশ্বকাপ শুরু হতে এখনো তিন মাসের বেশি সময় বাকি। তবে এরই মধ্যে বড় ধাক্কা খেল ব্রাজিল। গুরুতর চোটের কারণে বিশ্বকাপসহ পুরো মৌসুম থেকেই ছিটকে গেছেন ব্রাজিলের ফরোয়ার...
বিশ্বকাপ শুরু হতে এখনো তিন মাসের বেশি সময় বাকি। তবে এরই মধ্যে বড় ধাক্কা
খেল ব্রাজিল। গুরুতর চোটের কারণে বিশ্বকাপসহ পুরো মৌসুম থেকেই ছিটকে গেছেন ব্রাজিলের
ফরোয়ার্ড রদ্রিগোর ।আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম ESPNসএর এক প্রতিবেদনে
জানা গেছে, ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (ACL) ও ল্যাটারাল মিনিস্কাস
ছিঁড়ে যাওয়ায় দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই ব্রাজিলিয়ান তারকাকে। ফলে
আসন্ন FIFA World Cup-এ তার খেলা আর হচ্ছে না।সূত্রের বরাতে জানা যায়, কয়েক দিন ধরেই হাঁটুতে অস্বস্তি অনুভব করছিলেন
রদ্রিগো। পরে পরীক্ষা নিরীক্ষার পর গুরুতর ইনজুরির বিষয়টি নিশ্চিত
হয়। চিকিৎসকদের মতে, এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত ছয় থেকে নয় মাস পর্যন্ত সময়
লাগে।এদিকে সতীর্থ ও ব্রাজিলের আরেক তারকা নেইমার সামাজিক যোগাযোগমাধ্যমে
রদ্রিগোকে সাহস জুগিয়েছেন। তিনি বলেন, কঠিন সময়েও মনোবল শক্ত রাখতে হবে এবং আরও শক্তভাবে
মাঠে ফেরার জন্য লড়াই চালিয়ে যেতে হবে।রদ্রিগোর এই অনুপস্থিতি ব্রাজিল দলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে জাতীয় দল ও ক্লাব ফুটবলে দারুণ ছন্দে ছিলেন এই তরুণ ফরোয়ার্ড। তার
সৃজনশীলতা ও গোল করার দক্ষতা ব্রাজিল আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল।
বিশ্বকাপের আগে এমন একটি ইনজুরি ব্রাজিলের পরিকল্পনায় নতুন করে চাপ তৈরি
করবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, রদ্রিগোর অনুপস্থিতিতে আক্রমণভাগে
কাকে ভরসা করে দল সাজায় ব্রাজিল।