“বিশ্বমঞ্চে অবদান রাখবে অতিথির আইটি সেক্টর“ - লায়ন ড. মো. সিরাজুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাবাংলাদেশি আইটি প্রতিষ্ঠান অতিথি ডট কম, তার সেবা দেশের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে বিশ্বমঞ্চে ছড়িয়ে দিবে। এমন প্রত্যয় ব্যক্ত করেছেন, প্রতিষ্ঠা...
নিজস্ব প্রতিবেদক, ঢাকাবাংলাদেশি আইটি প্রতিষ্ঠান অতিথি ডট কম, তার সেবা দেশের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে বিশ্বমঞ্চে ছড়িয়ে দিবে। এমন প্রত্যয় ব্যক্ত করেছেন, প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসন) লায়ন ড. মো. সিরাজুল ইসলাম। এ ছাড়াও নিজস্ব প্রযুক্তির উদ্ভাবনকে কাজে লাগিয়ে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে নতুন উদ্যোক্তা তৈরীতে অতিথি গ্রুপ নিরলস কাজ করছে বলেও জানান।৪ সেপ্টেম্বর (শুক্রবার) রাজধানীর বনানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিথি ওভারসিস লিমিটেড‘র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হান্নান (অব:)। এ সময় অতিথি গ্রুপ ও এর অঙ্গ প্রতিষ্ঠানের উপদেষ্টা এবং পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। লায়ন সিরাজুল ইসলাম আরও বলেন, “আন্তর্জাতিক আইটি বাণিজ্যের ধারাবাহিকতায় দেশে তৈরি উদ্ভাবনী সেবা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ইতোমধ্যে কাজ শুরু করেছে অতিথি“। নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে, তিনি ২ বছর আগে কাতার সফরের স্মৃতিচারণ করেন। তিনি জানান,“কাতারের একটি স্টেডিয়ামে ১৮ থেকে ২৮ হাজার লোকের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় ২২ হাজারই ছিলেন বাংলাদেশি প্রবাসী। সেখানে অতিথি ডট কম‘র কাজের লক্ষ্য ও রূপরেখা দেখে রেমিটেন্স যোদ্ধারা দেশে থাকতে এমন সুযোগ না পাওয়ার আক্ষেপ ব্যক্ত করেন। তখন প্রবাসীদের আশ্বস্ত করেছিলাম যে এমন একটি আধুনিক ও উদ্ভাবনী মডেল তৈরি করা হচ্ছে, যার ফলে কেবল কাতারে নয়—যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের যে কোন প্রান্তে বসেই এই প্রযুক্তির সুফল ভোগ করা যাবে“। তিনি অনুষ্ঠানে আগত অতিথিদের এই উদ্ভাবন ও প্রযুক্তির মূল বিষয়টি গভীরভাবে অনুধাবনের জন্য অনুরোধ করেন। বক্তব্যের শেষ দিকে উপস্থিত সকলকে আবারো “ওভারভিউ প্রোগ্রামে“ অংশগ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।