বিভাগীয় কার্যালয় উদ্বোধন ঘিরে উদ্যোক্তাদের মিলনমেলা
জিয়াউর রহমাননতুন উদ্যোক্তা তৈরি ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয়ে রাজশাহীতে শুরু হয়েছে অতিথি গ্রুপের দুই দিনব্যাপী বিশেষ মিলনমেলা। প্রতিষ্ঠানটির বিভ...
জিয়াউর রহমাননতুন উদ্যোক্তা তৈরি ও সাংগঠনিক কার্যক্রম
আরও গতিশীল করার প্রত্যয়ে রাজশাহীতে শুরু হয়েছে অতিথি গ্রুপের দুই দিনব্যাপী বিশেষ
মিলনমেলা। প্রতিষ্ঠানটির বিভাগীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর)
সকালে বিশেষ উদ্যোক্তা প্রোগ্রাম’র মাধ্যমে এই আয়োজন শুরু হয়।অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের
উপ-পরিচালক (রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট) লায়ন মাহফুজুল হক ক্যালিস। অনুষ্ঠানে রাজশাহী
বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্যোক্তা, আমন্ত্রিত অতিথি এবং প্রতিষ্ঠানের কর্মকর্তারা
অংশ নেন।আয়োজকরা জানান, এই মিলনমেলার মূল লক্ষ্য
হলো উদ্যোক্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, ব্যবসায়িক দক্ষতা বাড়ানো এবং পারস্পরিক যোগাযোগ
আরও শক্তিশালী করা। আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে দুই
দিনব্যাপী এই বিশেষ মিলনমেলা শেষ হবে।