বৈশ্বিক বাজারে ব্যবসা সম্প্রসারণ ও দক্ষতা বৃদ্ধির আহবান অতিথি গ্রুপের চেয়ারম্যানের
বৈশ্বিক বাজারে ব্যবসায়িক পরিধি বিস্তারের দৃঢ় প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হলো অতিথি গ্রুপের এক উচ্চপর্যায়ের বোর্ড সভা। ৯ আগস্ট (রবিবার) কোম্পানির প্রধান কার্যালয়ের ব...
বৈশ্বিক বাজারে ব্যবসায়িক পরিধি বিস্তারের
দৃঢ় প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হলো অতিথি গ্রুপের এক উচ্চপর্যায়ের বোর্ড সভা। ৯ আগস্ট
(রবিবার) কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত
হয়, যার মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক বাজারে কোম্পানীর কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ
কর্মপরিকল্পনা নির্ধারণ। অনুষ্ঠানে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের উপস্থিতির পাশাপাশি ডিজিটাল
প্ল্যাটফর্মের মাধ্যমে দেশজুড়ে কর্মরত মাঠপর্যায়ের সকল কর্মকর্তা সরাসরি সংযুক্ত হন।
অতিথি সিটি অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান লায়ন এস এম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল
(পিএমজেএফ)।প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশ ও বিদেশে
কোম্পানির ব্যবসা ছড়িয়ে দেওয়ার একটি দূরদর্শী নতুন কর্মপরিকল্পনা উন্মোচন করেন। তিনি
উল্লেখ করেন, বর্তমান বৈশ্বিক বাজারের পরিবর্তনশীল চাহিদা ও তীব্র প্রতিযোগিতার মুখে
আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠানের অবস্থান সুদৃঢ় করতে হবে। এজন্য প্রথাগত কাজের গণ্ডি
পেরিয়ে সবাইকে যুগোপযোগী ও উদ্ভাবনী চিন্তাভাবনা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি
আরও জোর দিয়ে বলেন, যেকোন প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি হলো তার দক্ষ মানবসম্পদ। তাই
আন্তর্জাতিক মানদণ্ড অর্জনে কোম্পানির প্রতিটি কর্মকর্তাকে আধুনিক প্রযুক্তিগত জ্ঞান,
নিখুঁত পেশাদারিত্ব এবং প্রাতিষ্ঠানিক দক্ষতায় সমৃদ্ধ হতে হবে। গ্রাহকসেবার মানকে অনন্য
উচ্চতায় নিয়ে যেতে তিনি সবার ব্যক্তিগত ও সম্মিলিত কর্মদক্ষতা বৃদ্ধির একটি সুনির্দিষ্ট
ও কার্যকর রূপরেখা তুলে ধরেন।সভাপতির বক্তব্যে লায়ন এস এম শাহীন নতুন
এই বৈশ্বিক পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে শতভাগ নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে কাজ
করার আহ্বান জানান। সভায় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা অতিথি গ্রুপের এই সময়োপযোগী
ও যুগান্তকারী উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। একই সাথে বিশ্ববাজারে কোম্পানির
সুনাম ও ব্র্যান্ড ভ্যালু ছড়িয়ে দিতে তারা নিজেদের সর্বোচ্চ মেধা, শ্রম ও পেশাদারিত্ব
নিয়োজিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।