বৈশ্বিক পরিমণ্ডলে গ্রাহক সেবা দিতে প্রস্তুত অতিথি ডট কম: লায়ন সাইফুল ইসলাম সোহেল
আবদুর রহমান খানবাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৯ সেপ্টেম্বর (শনিবার) সকালে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে, উদীয়মান দেশীয় অনলাইন প্ল্...
আবদুর রহমান
খানবাংলাদেশ চীন
মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৯ সেপ্টেম্বর (শনিবার) সকালে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনের
মধ্য দিয়ে শুরু হয়েছে, উদীয়মান দেশীয় অনলাইন প্ল্যাটফর্ম ‘অতিথি গ্রুপ’র অ্যাপস প্রি-লঞ্চিং
এন্ড অতিথি ওভারভিউ প্রোগ্রাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিথি
গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল (পিএমজেএফ)দিনব্যাপী এই
আয়োজন তিনটি সেশনে পরিচালিত হচ্ছে। প্রথম সেশনে এসএম সম্মেলন, দ্বিতীয় সেশনে উদীয়মান
দেশীয় অনলাইন প্ল্যাটফর্ম ‘অতিথি গ্রুপ’-এর বহুল প্রতীক্ষিত অ্যাপস প্রি-লঞ্চিং এন্ড
অতিথি ওভারভিউ প্রোগ্রাম। সবশেষে উদ্যোক্তাদের নিয়ে গো-ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
হবে।প্রথম সেশনের
এসএম সম্মেলনে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে গ্রুপের চেয়ারম্যান বলেন,
অনেক পর্যটক দূর-দূরান্তে গিয়ে
থাকার জায়গা না পেয়ে কিংবা
বুকিং নিয়ে প্রতারণার শিকার
হয়ে উৎসবের দিনগুলো বিষাদে কাটিয়েছেন কিংবা সমস্যায় পড়ছেন।
তাই পর্যটন খাতের এই চিরচেনা সংকট
নিরসনে এবং বুকিং প্রক্রিয়াকে
সাধারণ মানুষের হাতের মুঠোয় এনে দিতে নতুন
এক দিগন্তের উন্মোচন করেছে আধুনিক অনলাইন বুকিং প্ল্যাটফর্ম 'অতিথি ডটকম'।আর প্রচলিত ট্রাভেল এজেন্সির প্রথাগত বিজনেস ও দেশের গণ্ডি
পেরিয়ে বিশ্বে একটি ওয়ান-স্টপ
ডিজিটাল বুকিং নেটওয়ার্ক গড়ে তুলছে যা সম্পূর্ণ স্বচ্ছতা
ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে পুরো ভ্রমণ পরিকল্পনাকে
সহজ করে তুলেছে। তিনি বলেন, সকল স্থানে অতিথির
মতো সম্মান পেতে, প্রযুক্তির উন্নয়ন ধারাকে মনে-প্রাণে ধারণ
করে দেশীয় পর্যটনকে সম্পূর্ণ আধুনিক ও প্রযুক্তিবান্ধব করতে
নিরলস কাজ করে যাচ্ছে
এই টেকসই উদ্যোগটি।উৎসবমুখর
এই আয়োজনে আমন্ত্রিত গুণী ব্যক্তিবর্গ এবং
অতিথি গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে।
উদ্বোধনী পর্বে বর্তমান জীবনযাত্রায় ডিজিটাল প্ল্যাটফর্মের প্রভাব এবং এর মাধ্যমে
নতুন কর্মসংস্থান তৈরির সম্ভাবনা নিয়ে অত্যন্ত তথ্যবহুল
ও প্রায়োগিক আলোচনা করেন তারা। এ ছাড়াও নান্দনিক উপস্থাপনা শেষে নামায ও খাবারের বিরতির
মধ্য দিয়ে শেষ হয়, দিনব্যাপী এই বর্ণিল
আয়োজনের প্রথম সেশন।