ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ ওভারভিউ অনুষ্ঠানে বক্তারা: সেবার পরিধিতে নতুন মাত্রা আনবে অতিথি অ্যাপ
মোঃ শাহজালালগ্রাহকদের স্বল্প সময়ে সহজে মানসম্মত পরিষেবা দিতে ‘অতিথি ডটকম’ একটি যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে। যথাসময়ে গন্তব্য নিশ্চিত করতে এই প্রযুক্তিভিত্তিক ‘অতিথ...
মোঃ শাহজালালগ্রাহকদের স্বল্প সময়ে সহজে মানসম্মত পরিষেবা দিতে ‘অতিথি ডটকম’ একটি যুগোপযোগী পদক্ষেপ
নিয়েছে। যথাসময়ে গন্তব্য নিশ্চিত করতে এই প্রযুক্তিভিত্তিক ‘অতিথি অ্যাপ’ একটি নিখুঁত ম্যাপ হিসেবে
কাজ করবে।২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ‘ফুড হাট’ রেস্তোরাঁয় আয়োজিত ‘অতিথি ডটকম’র এক বিশেষ ওভারভিউ প্রোগ্রামে
বক্তারা এসব কথা বলেন।অত্র প্রতিষ্ঠানের ইডিও মোঃ শাহ্ জালাল’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি ও মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অতিথি ডটকম’র জিএম (ট্রেনিং) লায়ন আহমেদ
মাহফুজুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রযুক্তির আধুনিকায়নে
‘অতিথি অ্যাপ’ হবে সাধারণ মানুষের নিত্যদিনের
বিশ্বস্ত সঙ্গী। আমরা কেবল একটি অ্যাপ তৈরি করিনি, বরং কর্মসংস্থান সৃষ্টি ও সেবাপ্রাপ্তিকে
হাতের মুঠোয় আনার এক অনন্য মাধ্যম গড়ে তুলেছি। সঠিক প্রশিক্ষণ ও সততার মাধ্যমে এই প্ল্যাটফর্মকে
কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।মোঃ আমিরুল ইসলাম ফারুকের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা অফিসের ইডিও মোঃ দিদার হোসেন। এছাড়াও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন
কর্মকর্তাসহ প্রায় ৭০ জন প্রযুক্তিপ্রেমী আমন্ত্রিত অতিথি এই আয়োজনে অংশ নেন। সমাপনী
বক্তব্যে বক্তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, আধুনিক ও ডিজিটাল এই পরিষেবা আগামী দিনে
মানুষের জীবনযাত্রাকে আরও সহজ, গতিশীল ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।