ব্রাহ্মণবাড়িয়ায় অতিথি লিমিটেড’র ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
মো. শাহজালাল, ব্রাহ্মণবাড়িয়া:প্রযুক্তিনির্ভর সেবা ও ব্যবসায়িক প্রসারের লক্ষ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় অতিথি লিমিটেড’র উদ্যোগে আয়োজিত ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে...
মো. শাহজালাল, ব্রাহ্মণবাড়িয়া:প্রযুক্তিনির্ভর সেবা ও
ব্যবসায়িক প্রসারের লক্ষ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় অতিথি লিমিটেড’র উদ্যোগে আয়োজিত ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর)
শহরের কাউতুলি ফুড হাট রেস্টুরেন্টের তৃতীয় তলায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান
অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপ-পরিচালক (রিসার্চ অ্যান্ড
ডেভেলপমেন্ট) লায়ন মো. মাহফুজুল হক ক্যালিস। অনুষ্ঠানে প্রধান অতিথি
প্রতিষ্ঠানটির উদ্ভাবনী সেবা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা
নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী ডিজিটাল প্ল্যাটফর্মকে
কাজে লাগিয়ে গ্রাহকদের দোরগোড়ায় সহজ ও বিশ্বস্ত সেবা পৌঁছে দেওয়াই অতিথি লিমিটেডের
মূল লক্ষ্য। ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ব্যবসায়িক প্রসার এবং তরুণ উদ্যোক্তাদের স্বাবলম্বী
করে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।প্রতিষ্ঠানের ইডিও অ্যান্ড
সিনিয়র ম্যানেজার (সেলস) মো. শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন
এজিএম (ডেভেলপমেন্ট) মো. আলম খান। আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে স্থানীয় পর্যায়ে
চলমান কার্যক্রম তুলে ধরে তিনি অতিথি লিমিটেডের সেবা তৃণমূলে পৌঁছে দিতে সবার সহযোগিতা
কামনা করেন। অনুষ্ঠানে কোম্পানীর স্থানীয়
কর্মকর্তাদের পাশাপাশি জেলার বিভিন্ন শ্রেণি-পেশার উদ্যোক্তারা অংশ নেন। আলোচনা পর্ব
শেষে সুধীজনদের অংশগ্রহণে এক মতবিনিময় সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।