বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ আইসিইউতে চিকিৎসাধীন
নিজস্ব প্রতিবেদক:দেশের বরেণ্য অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ গুরুতর অসুস্থ হয়ে, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। নিউমোনিয়ায় আক্রান্...
নিজস্ব প্রতিবেদক:দেশের বরেণ্য অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ গুরুতর অসুস্থ হয়ে, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৪ দিন তিনি হাসপাতাল ও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসকদের তত্বাবধানে রয়েছেন। ২৫ নভেম্বর বিকেলে অভিনেতার অসুস্থতার খবর নিশ্চিত করেন, অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। একই সঙ্গে তিনি মামুনুর রশীদের দ্রুত সুস্থতা কামনা করেন।মামুনুর রশীদের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, বুধবার দুপুরে তাকে মাইল্ড ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা জটিল। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা।এর আগে গত বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েছিলেন মামুনুর রশীদ। পরে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ওই সময় ৬ দিন আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল তাকে।