বরিশালে অতিথি ডটকম এর ভিআইপি ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
বাংলাদেশের বৃহত্তম অ্যাপসভিত্তিক ট্যুরিজম ও আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অতিথি ডটকম ক্রমেই দেশের ব্যবসায়িক পরিসর সম্প্রসারণের মাধ্যমে নিজেদের অবস্থান আরও সুস...
বাংলাদেশের বৃহত্তম অ্যাপসভিত্তিক ট্যুরিজম
ও আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অতিথি ডটকম ক্রমেই দেশের ব্যবসায়িক পরিসর সম্প্রসারণের
মাধ্যমে নিজেদের অবস্থান আরও সুসংহত করছে। সময়ের চাহিদা অনুযায়ী স্মার্ট, নির্ভরযোগ্য
ও বহুমুখী সেবা নিয়ে অতিথি ডটকম এখন শুধু একটি অ্যাপ নয়, বরং আধুনিক জীবনযাত্রার একটি
কার্যকর ডিজিটাল সহযাত্রী হিসেবে এগিয়ে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় সোমবার (১০ আগষ্ট) বাদ মাগরিব
বরিশালে অতিথি লিমিটেড এর বিভাগীয় কার্যালয়ে
অনুষ্ঠিত হয়েছে ভিআইপি ওভারভিউ প্রোগ্রাম। অনুষ্ঠানে অতিথি ডটকমের বিভিন্ন সেবা, ব্যবসায়িক
কার্যক্রম, প্রযুক্তিনির্ভর সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত
আলোচনা ও উপস্থাপনা করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
লায়ন এবিএম মিজানুর রহমান, সহকারী পরিচালক, সিটি অ্যান্ড রিসোর্ট ও মার্চেন্ট উদ্যোক্তা,
অতিথি লিমিটেড। প্রোগ্রামে প্রেজেন্টার হিসেবে উপস্থিত ছিলেন
লায়ন মোঃ অনিক তালুকদার (জিএম), ডেভেলপমেন্ট, অতিথি লিমিটেড। তিনি অতিথি ডটকমের কার্যক্রম,
ডিজিটাল প্ল্যাটফর্মের বিভিন্ন সেবা, ব্যবসায়িক সম্ভাবনা এবং উদ্যোক্তাদের জন্য বিদ্যমান
সুযোগ নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন।অনুষ্ঠানে বরিশাল বিভাগের বিভিন্ন পর্যায়ের
প্রায় ১০০ জনেরও বেশি অতিথি ও উদ্যোক্তা অংশগ্রহণ করেন। প্রোগ্রামজুড়ে অংশগ্রহণকারীদের
মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়। অতিথি ডটকমের সেবা ও ব্যবসায়িক কার্যক্রম
সম্পর্কে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রশ্ন করেন এবং সংশ্লিষ্টরা সেগুলোর বিস্তারিত ব্যাখ্যা
প্রদান করেন।বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে
মানুষের দৈনন্দিন প্রয়োজনকে আরও সহজ, দ্রুত ও স্মার্ট করার লক্ষ্যে অতিথি ডটকম বহুমুখী
ডিজিটাল সেবা নিয়ে কাজ করছে। পর্যটন, হোটেল-রিসোর্ট, অ্যাপার্টমেন্ট, পরিবহনসহ বিভিন্ন
সেবাকে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসার পাশাপাশি উদ্যোক্তা ও ব্যবহারকারীদের
জন্য নতুন নতুন সুযোগ তৈরি করা হচ্ছে।আয়োজকরা জানান, দেশের বিভিন্ন বিভাগ ও জেলায়
এ ধরনের ওভারভিউ ও প্রেজেন্টেশন প্রোগ্রামের মাধ্যমে অতিথি ডটকমের কার্যক্রম, সেবা
ও ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে সাধারণ মানুষ ও উদ্যোক্তাদের আরও বেশি সম্পৃক্ত করার
উদ্যোগ অব্যাহত থাকবে। উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত বরিশালের
ভিআইপি ওভারভিউ প্রোগ্রামটি অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন
হয়।