বরিশালে ‘অতিথি লিমিটেড’-এর দুই দিনব্যাপী বিভাগীয় কর্মশালা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, বরিশালআইটি ও সেবাধর্মী প্রতিষ্ঠান ‘অতিথি লিমিটেড’-এর বরিশাল বিভাগীয় কার্যালয়ে আয়োজিত দুই দিনব্যাপী বিশেষ ওয়ার্কশপ ও প্রশিক্ষণ কর্মশালা ২২ আ...
নিজস্ব প্রতিবেদক, বরিশালআইটি ও সেবাধর্মী প্রতিষ্ঠান ‘অতিথি লিমিটেড’-এর বরিশাল বিভাগীয়
কার্যালয়ে আয়োজিত দুই দিনব্যাপী বিশেষ ওয়ার্কশপ ও প্রশিক্ষণ কর্মশালা ২২ আগস্ট সফলভাবে
সমাপ্ত হয়েছে। এর আগে গত ২১ আগস্ট এই যুগোপযোগী কর্মশালার প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন
হয়। সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের
মধ্য দিয়ে এই ফলপ্রসূ আয়োজনের সমাপ্তি ঘটে। মূলত আধুনিক বিপণন কৌশল অর্জন ও ডিজিটাল
উদ্যোক্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই দুই দিনব্যাপী এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন
করা হয়।অতিথি লিমিটেডের সহকারী পরিচালক (ট্রেনিং)
লায়ন আজাদ রহমান এবং জিএম (ডিজিটাল মার্কেটিং) লায়ন ইমরান হোসাইন আকাশের যৌথ পরিচালনায়
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি সম্পন্ন হয়। এতে স্থানীয় নতুন উদ্যোক্তাদের
ব্যবসায়িক পরিকল্পনা, আধুনিক আইটি ও গ্রাহকসেবাসহ ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন সূক্ষ্ম
কলাকৌশল বিষয়ে বাস্তবমুখী ও বিস্তারিত জ্ঞান প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিএম (ডেভেলপমেন্ট)
লায়ন মো. অনিক তালুকদার। তিনি বলেন, দক্ষ উদ্যোক্তা তৈরি ও দেশব্যাপী ডিজিটাল সেবা
প্রসারে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বরিশাল
বিভাগের বিপুল সংখ্যক স্থানীয় তরুণ উদ্যোক্তার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর এই আয়োজনের
সমাপনী সেশনে অংশগ্রহণকারীরা জানান, অর্জিত বাস্তবমুখী জ্ঞান তাদের পেশাগত দক্ষতা ও
আত্মবিশ্বাস বহুলাংশে বাড়িয়ে দিয়েছে।