বরিশালে 'অতিথি লিমিটেড'-এর দুই দিনব্যাপী কর্মশালার প্রথম দিন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, বরিশালগত ২১ আগস্ট (শুক্রবার) আইটি ও সেবাধর্মী প্রতিষ্ঠান ‘অতিথি লিমিটেড’-এর বরিশাল বিভাগীয় কার্যালয়ে আয়োজিত দুই দিনব্যাপী বিশেষ কর্মশালার প্...
নিজস্ব প্রতিবেদক, বরিশালগত ২১ আগস্ট (শুক্রবার) আইটি ও সেবাধর্মী প্রতিষ্ঠান ‘অতিথি লিমিটেড’-এর বরিশাল বিভাগীয় কার্যালয়ে
আয়োজিত দুই দিনব্যাপী বিশেষ কর্মশালার প্রথম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
আধুনিক বিপণন কৌশল অর্জন ও ডিজিটাল উদ্যোক্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই
প্রশিক্ষণ কর্মশালায় যুগোপযোগী দিকনির্দেশনা প্রদান করা হয়।অতিথি লিমিটেড এর সহকারী পরিচালক (ট্রেনিং) লায়ন আজাদ রহমান
এবং জিএম (ডিজিটাল মার্কেটিং) লায়ন ইমরান হোসাইন আকাশ যৌথভাবে এই প্রশিক্ষণ কর্মশালাটি
পরিচালনা করেন। সেশনে স্থানীয় নতুন উদ্যোক্তাদের ব্যবসায়িক কর্মপরিকল্পনা ও তা বাস্তবায়নের
কৌশল নিয়ে বিশদ আলোচনার পাশাপাশি আধুনিক আইটি সেবা, উন্নত গ্রাহকসেবা এবং অনলাইন বিজনেস
গ্রোথের নানা বাস্তবমুখী দিক উন্মোচন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিএম (ডেভেলপমেন্ট) লায়ন মো. অনিক
তালুকদার। তিনি তার বক্তব্যে বলেন, দক্ষ উদ্যোক্তা তৈরি এবং দেশের প্রতিটি প্রান্তে
ডিজিটাল সেবা পৌঁছে দিতে এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখবে। কর্মশালার প্রথম দিনে কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক
স্থানীয় তরুণ উদ্যোক্তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো; যারা এই যুগোপযোগী আয়োজনের
ভূয়সী প্রশংসা করেন এবং এটি তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিশেষভাবে সহায়ক হবে বলে
আশাবাদ ব্যক্ত করেন।