বর্ণাঢ্য আয়োজনে শুরু ‘অতিথি গ্রুপ’র অ্যাপস প্রি-লঞ্চিং এন্ড অতিথি ওভারভিউ প্রোগ্রাম
আবদুর রহমান খানবর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে, উদীয়মান দেশীয় অনলাইন প্ল্যাটফর্ম ‘অতিথি গ্রুপ’র অ্যাপস প্রি-লঞ্চিং এন্ড অতিথি ওভারভিউ প্রোগ...
আবদুর রহমান
খানবর্ণাঢ্য
ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু
হয়েছে, উদীয়মান দেশীয়
অনলাইন প্ল্যাটফর্ম ‘অতিথি গ্রুপ’র অ্যাপস প্রি-লঞ্চিং এন্ড অতিথি ওভারভিউ
প্রোগ্রাম। ১৯ সেপ্টেম্বর (শনিবার)
সকাল থেকে রাজধানীর আগারগাঁওস্থ
বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন
কেন্দ্রে এটি অনুষ্ঠিত হচ্ছে।দিনব্যাপী আয়োজিত
অনুষ্ঠনের প্রথম সেশন ও উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, গ্রুপের
সুযোগ্য চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)। সকাল সাড়ে দশটায় তিনি অনুষ্ঠানস্থলে
এসে বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কুশল বিনিময়
করেন। এ সময় তিনি মিডিয়া বুথ পরিদর্শন করেন এবং অতিথির প্রিন্ট মিডিয়া দৈনিক সংবাদ
সারাদেশ ও ডিজিটাল মাধ্যম অতিথি নিউজের অগ্রগতি সম্পর্কে কর্তব্যরত সাংবাদিকদের সাথে
কথা বলেন। এরপর তিনি অনুষ্ঠানের উদ্বোধনী
পর্বে অংশগ্রহণ করেন।উদ্বোধনী
পর্বে তিনি বর্তমান জীবনযাত্রায় ডিজিটাল প্ল্যাটফর্মের বৈপ্লবিক প্রভাব এবং এর মাধ্যমে
নতুন কর্মসংস্থান তৈরির সম্ভাবনা নিয়ে অত্যন্ত তথ্যবহুল
ও প্রায়োগিক আলোচনা করেন। এ সময় সেমিনারে অংশ নেয়া সেলস ম্যানেজারদের
(এসএম) উদ্দেশ্যে তিনি বলেন,
"অতিথি গ্রুপ কেবল কোন প্রথাগত
বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, বরং এটি
একটি স্বনির্ভর ও প্রযুক্তিভিত্তিক বাংলাদেশ
বিনির্মাণ এবং যুবসমাজকে স্বাবলম্বী
করার এক শক্তিশালী রূপান্তরকামী
মাধ্যম। এ ছাড়াও দুপুরের
পর অনুষ্ঠেয় দ্বিতীয় পর্বে থাকছে অতিথি অ্যাপ‘র ৩টি সেবা সার্ভিস এর উদ্বোধন। এরপর
সান্ধ্য অধিবেশনে ‘গো
ক্রিয়েটিভ’ নামে আরও একটি পর্ব অনুষ্ঠিত হবে। সেখানে
অতিথি গ্রুপের দূরদর্শী ভবিষ্যৎ রোডম্যাপ এবং সৃজনশীল ব্যবসায়িক
ভাবনার চমৎকার রূপরেখা তুলে ধরবেন গ্রুপের চেয়ারম্যান। উৎসবমুখর এই আয়োজনে আমন্ত্রিত
গুণী ব্যক্তিবর্গ এবং অতিথি গ্রুপের
উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত রয়েছেন।