ব্যবসা শুধু মুনাফার জন্য নয়, আস্থা ও মানোন্নয়নে সমাজের কল্যাণে নিহীত : লায়ন সাইফুল ইসলাম সোহেল
সম্প্রতি ঢাকার পুলিশ প্লাজা কনকর্ড-এর পার্লামেন্ট হল রুমে দেশের পর্যটন ও উদ্যোক্তা উন্নয়নে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠি...
সম্প্রতি
ঢাকার পুলিশ প্লাজা কনকর্ড-এর পার্লামেন্ট হল রুমে দেশের পর্যটন ও উদ্যোক্তা উন্নয়নে
প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের
সার্বিক ব্যবসায়িক অগ্রগতি, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা
নির্ধারণের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।অতিথি
সিটি এন্ড রিসোর্ট লিমিটেড-এর চেয়ারম্যান লায়ন এস এম শাহীন-এর সভাপতিত্বে সভায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল
ইসলাম সোহেল। তিনি বলেন বিশ্বাস এবং নির্ভরতার অপর নাম অতিথি গ্রুপ। বাংলাদেশের অর্থনৈতিক
বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে অবদান রাখতেই অতিথি গ্রুপের
পথচলা। এই প্রতিষ্ঠানটি এমন একটি লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে, যেখানে ব্যবসা শুধু মুনাফার
জন্য নয়, বরং মান, আস্থা ও উন্নয়নের একীভূত রূপ হিসেবে সমাজের কল্যাণে নিহীত।অতিথি
গ্রুপের অন্যতম শক্তি হচ্ছে বহুমাত্রিক ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি। আমাদের সকলের প্রচেষ্টায় পর্যটন, তথ্যপ্রযুক্তি,
রিয়েল এস্টেট, দক্ষতা উন্নয়ন এবং বিনোদনসহ বিভিন্ন খাতে প্রতিষ্ঠানটির কার্যক্রম সফলভাবে
পরিচালিত হচ্ছে। প্রতিটি ক্ষেত্রে সৃজনশীলতা, উদ্ভাবন ও মানের সমন্বয়ে নতুন দৃষ্টান্ত
স্থাপন করতে হবে। সময় ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সর্বদা নতুন ধারণা
নিয়ে প্রতিটি পণ্য ও সেবায় আধুনিক প্রযুক্তি, গ্রাহকবান্ধব চিন্তাধারা ও সৃজনশীল সমাধানে
সচেষ্ট থাকতে হবে। এই ধারাবাহিক উদ্ভাবনই আমাদের বাজারে স্থায়ী অবস্থান ও গ্রাহকের
আস্থা এনে দিবে। সেই লক্ষ্যে আমাদের সম্মিলিত নিরলস প্রচেষ্টা থাকতে হবে।অতিথি
গ্রুপ শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, বরং একটি উন্নয়নমুখী শক্তি। নতুন কর্মসংস্থান
সৃষ্টি, স্থানীয় উদ্যোক্তা গড়ে তোলা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং দেশের অর্থনীতিকে আরও
গতিশীল করার মাধ্যমে জাতীয় উন্নয়নে আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ব্যবসা
যদি সমাজ ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তবে তা দীর্ঘস্থায়ী হতে পারে না।
এজন্য প্রয়োজন টেকসই উন্নয়ন নীতি। এই টেকসই উন্নয়নের নীতিকে গুরুত্ব দিয়ে পরিবেশবান্ধব
প্রযুক্তি, সামাজিক দায়বদ্ধতা ও নৈতিক ব্যবসায়িক অনুশীলনের মাধ্যমে সমন্বিতভাবে একটি
স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে আমাদের অবিরাম প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।সভায়
উপস্থিত অন্যান্য বক্তারা উল্লেখ করেন, লায়ন সাইফুল ইসলাম সোহেলের দূরদর্শী নেতৃত্ব
ও বিশ্বমানের ব্যবসায়িক দক্ষতায় নতুন বাংলাদেশের জন্য একটি শক্তিশালী বিজনেস প্ল্যাটফর্ম
গড়ে উঠছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং ও ফ্লাইট বুকিংসহ বিভিন্ন
আধুনিক সেবা প্রদান করছে। বিশেষ করে উদ্যোক্তা গঠনে প্রশিক্ষণ কার্যক্রমকে সভায় বিশেষ
গুরুত্ব দেওয়া হয়। প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে দেশব্যাপী পর্যটন ও কর্মসংস্থান বৃদ্ধিতে
এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে।অতিথি
গ্রুপের পরিচালক, উপদেষ্টা ও সিনিয়র কর্মকর্তাবৃন্দসহ সভায় উপস্থিত ছিলেন লায়ন আনন্দ
চন্দ্র দাস, লায়ন আফিয়া কণক, লায়ন মোঃ নুরুন্নবী মৃধা, লায়ন ইসমাইল মিয়া, লায়ন নজরুল ইসলাম চৌধুরী, লায়ন
মোঃ ওয়াহিদুর রহমান আজাদ, লায়ন আলী আহমেদ মাহমুদ এবং লায়ন ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল
হান্নান ও এস এম ফেরদৌসসহ আরও অনেকে।সভায়
দেশজুড়ে কার্যক্রম আরও শক্তিশালী করা এবং প্রযুক্তিনির্ভর সেবা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ
সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে উপস্থিত
সবাই সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।