ব্যবসায়িক অগ্রগতির লক্ষ্যে উদ্যোক্তা উন্নয়ন সভা অনুষ্ঠিত

অতিথি গ্রুপের ঢাকা ডিভিশনাল অফিসের পার্লামেন্ট হল রুমে সরাসরি ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাদের অংশগ্রহণে মাসিক মিটিং স...

অতিথি গ্রুপের ঢাকা ডিভিশনাল অফিসের পার্লামেন্ট হল রুমে সরাসরি ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাদের অংশগ্রহণে মাসিক মিটিং সফলভাবে সম্পন্ন হয়েছে।গত ২৯ এপ্রিল ২০২৬ বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত মিটিংয়ে সভাপতিত্ব করেন পল্টন অফিসের ইনচার্জ ও সহকারী পরিচালক লায়ন মো. সাইফুল ইসলাম সোহাগ। তার দিকনির্দেশনায় কোম্পানির বর্তমান কার্যক্রম, বিভিন্ন সুযোগ-সুবিধা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং চলমান কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।মিটিংয়ে প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারী উদ্যোক্তারা নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন এবং সকলের প্রত্যাশা নিয়মিত এ ধরনের টিম মিটিং উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করে নতুন পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে। এই আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও বিস্তৃত হবে।