ব্যবসায়িক উৎকর্ষে অতিথি ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঅতিথি গ্রুপ’র ভবিষ্যৎ রূপরেখা, সেবার আধুনিকায়ন এবং কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখেই ২৩ সেপ্টেম্বর (বুধবার) পল্টনে প্রতিষ্...
নিজস্ব প্রতিবেদকঅতিথি গ্রুপ’র ভবিষ্যৎ রূপরেখা, সেবার আধুনিকায়ন এবং কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখেই ২৩ সেপ্টেম্বর (বুধবার) পল্টনে প্রতিষ্ঠানের বিভাগীয় কার্যালয়ে সম্পন্ন হলো বিশেষ ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’।ব্যতিক্রমী ও প্রাণবন্ত এই অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে পরিচালনা করেন কোম্পানীর ডিজিএম (ট্রেনিং) লায়ন এম সাখাওয়াত হোসেন। তিনি বর্তমান বাজারের চাহিদা বিবেচনা করে কীভাবে গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি ও মানসম্মত সেবা নিশ্চিত করা যায়, সে বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের আধুনিক করপোরেট চ্যালেঞ্জ মোকাবেলায় আরও বেশি আন্তরিক ও দক্ষ হওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, সততা, সময়োপযোগী সিদ্ধান্ত এবং সুদৃঢ় দলগত কাজের মাধ্যমেই অতিথি গ্রুপকে আরও উঁচুতে নিয়ে যাওয়া সম্ভব।উপস্থিত সকলেই এই ওভারভিউ প্রোগ্রামকে অত্যন্ত ফলপ্রসূ ও সময়োপযোগী আখ্যা দিয়ে আগামী দিনে প্রতিষ্ঠানটিকে সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।