চাকরিতে মানুষকেন্দ্রিক দক্ষতাগুলোই প্রকৃত গেম চেঞ্জার!
গত ১০ বছরে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতায় বেশ পরিবর্তন এসেছে এবং সামনে আরও পরিবর্তন আসছে, যার বড় কারণ এআই৷ নিয়োগদাতারা এখন ডিগ্রি বা পদবির চেয়ে বেশি গুরুত্ব দি...
গত ১০ বছরে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতায় বেশ পরিবর্তন এসেছে এবং
সামনে আরও পরিবর্তন আসছে, যার বড় কারণ এআই৷ নিয়োগদাতারা এখন ডিগ্রি বা পদবির চেয়ে বেশি
গুরুত্ব দিচ্ছেন একজন মানুষ বাস্তবে কী করতে পারে।২০২৬ সালের দ্রুতবর্ধনশীল দক্ষতাগুলো কী কী১. এআই ইঞ্জিনিয়ারিং ও বাস্তবায়ন– ডেটা অ্যানোটেশন– প্রম্পট ইঞ্জিনিয়ারিং২. অপারেশনাল দক্ষতা– লজিস্টিকস ম্যানেজমেন্ট– প্রসেস অপ্টিমাইজেশন৩. এআই ব্যবসায়িক কৌশল– ডেটা গভর্ন্যান্স– দায়িত্বশীল এআই৪. এক্সিকিউটিভ ও স্টেকহোল্ডার যোগাযোগ– পাবলিক স্পিকিং– সম্পর্ক উন্নয়ন৫. ফাইন্যান্সিয়াল অপারেশন ও রিপোর্টিং– ক্যাশ রিপোর্টিং– আর্থিক ডেটা বিশ্লেষণ৬. নেতৃত্ব ও জনবল ব্যবস্থাপনা– ক্রস–ফাংশনাল টিম পরিচালনা– ট্যালেন্ট ডেভেলপমেন্ট৭. ব্যবসায়িক আয় বৃদ্ধি– অ্যাকাউন্ট ডেভেলপমেন্ট– গো–টু–মার্কেট কৌশল৮. ঝুঁকি ও কমপ্লায়েন্স ব্যবস্থাপনা– নীতিমালা অনুসরণ– নিরাপত্তা পর্যবেক্ষণএ তালিকায় রয়েছে হার্ড স্কিল (বিশেষ করে এআই–সংক্রান্ত) এবং
সফট স্কিল (যেমন যোগাযোগ ও মানুষ পরিচালনা)। ২০২৫ সালের তালিকায় সফট স্কিল, যেমন দ্বন্দ্ব
নিরসন, অভিযোজন ক্ষমতা ও উদ্ভাবনী চিন্তা প্রায় অর্ধেক জায়গা দখল করেছিল।
ক্যারিয়ার বিশেষজ্ঞ অ্যান্ড্রু ম্যাককাসকিলের মতে, ‘মানুষকেন্দ্রিক
দক্ষতাগুলোই প্রকৃত গেম চেঞ্জার।’ সেদিকে নজর দেওয়ার দিকে সবার মনোযোগ থাকা
দরকার৷