চাঁদপুরে ‘অতিথি ডট কম’র বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
চাঁদপুরের আঞ্চলিক কার্যালয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘অতিথি দক্ষতা উন্নয়ন কর্মসূচি-২০২৬’। তথ্য-প্রযুক্তির আধুনিক রূপান্তর ও যুগোপযো...
চাঁদপুরের আঞ্চলিক কার্যালয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার
মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘অতিথি দক্ষতা
উন্নয়ন কর্মসূচি-২০২৬’। তথ্য-প্রযুক্তির আধুনিক রূপান্তর ও যুগোপযোগী
সেবার সমন্বয়ে দেশের পর্যটন শিল্পকে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে ৮ আগস্ট (শনিবার)
এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। তৃণমূল পর্যায়ে দক্ষ মানবসম্পদ ও স্বাবলম্বী
উদ্যোক্তা তৈরির উদ্দেশ্য নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় উদীয়মান তরুণ ও যুবসমাজের
ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন অতিথি লিমিটেডের ডিজিএম (ট্রেনিং) লায়ন ইঞ্জিনিয়ার আশরাফ আলী। তিনি উপস্থিত
তরুণ ও নতুন উদ্যোক্তাদের স্বাবলম্বী করার ক্ষেত্রে এই প্রশিক্ষণের বাস্তব কার্যকারিতা
এবং প্রায়োগিক দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে পর্যটন
খাতকে সম্ভাবনাময় ক্যারিয়ার হিসেবে গড়ে তোলার কৌশল তিনি বিস্তারিতভাবে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যের পাশাপাশি তিনি চাঁদপুর অঞ্চলের এই প্রোগ্রামটির সফল পরিচালনা,
সমন্বয় ও সামগ্রিক তত্ত্বাবধানের মূল দায়িত্বও দক্ষতার সাথে পালন করেন।
কর্মশালায় অংশগ্রহণকারী স্থানীয় প্রতিনিধি
ও তরুণরা জানান, বর্তমান ডিজিটাল যুগে পর্যটন ব্যবসাকে এগিয়ে নিতে এই ধরনের পেশাদার
নির্দেশনা তাদের কর্মদক্ষতা ও আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে
আয়োজকেরা দ্রুততম সময়ের মধ্যে তৃণমূল পর্যায়ে এই আধুনিক সেবা ছড়িয়ে দেওয়ার সুদৃঢ় প্রত্যয়
ব্যক্ত করেন, যা স্থানীয় অর্থনীতিতে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখবে বলে আশা করা হচ্ছে।