চাঁদপুরে অতিথি ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর (শুক্রবার) চাঁদপুরে ফয়সাল শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় বৈশাখী চাইনিজ রেস্টুরেন্টে অতিথি লিমিটেড’র উদ্যোগে এক বিশেষ ওভারভিউ প্রোগ্রাম সফলভাবে সম্...
২৫ সেপ্টেম্বর (শুক্রবার) চাঁদপুরে ফয়সাল
শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় বৈশাখী চাইনিজ রেস্টুরেন্টে অতিথি লিমিটেড’র উদ্যোগে এক
বিশেষ ওভারভিউ প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের
ডিজিএম (ট্রেনিং) লায়ন ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ আলী।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক
হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (ডেভেলপমেন্ট) লায়ন তাজুল ইসলাম। তিনি অত্যন্ত সুশৃঙ্খল
ও প্রাঞ্জল ভাষায় প্রোগ্রামটি পরিচালনা করেন। এ সময় তিনি উপস্থিত সবার মাঝে প্রতিষ্ঠানের
লক্ষ্য, উদ্দেশ্য এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন তথ্যবহুল ও দূরদর্শী
দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।গুরুত্বপূর্ণ এই আয়োজনটি সফল করতে সার্বিক
সহযোগিতায় ছিলেন চাঁদপুর জোনের ইডিও মিজানুর রহমান এবং মাহমুদুল হাসান আলমগীর। অনুষ্ঠানে
সভাপতির বক্তব্যে চাঁদপুরে সেবার পরিধি আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময়
জেলার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ ও স্থানীয় উদ্যোক্তা উপস্থিত হয়ে নতুন এই উদ্যোগ
ও গ্রাহকসেবামূলক কার্যক্রমকে সাধুবাদ জানান এবং অতিথি গ্রুপের উত্তরোত্তর সাফল্য কামনা
করেন। অত্যন্ত উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।