চাঁপাইনবাবগঞ্জে অতিথি ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জদেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে সেবার পরিধি বিস্তারের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছে...
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জদেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে সেবার পরিধি
বিস্তারের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে
চলেছে ‘অতিথি লিমিটেড’। এরই ধারাবাহিকতায়
৯ অক্টোবর (শুক্রবার) চাঁপাইনবাবগঞ্জের ক্লাব সুপার মার্কেটে ‘ইমোশন ক্যাফে’ (তৃতীয় তলা)-তে
‘অতিথি ওভারভিউ
প্রোগ্রাম’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড-এর আয়োজনে
অনুষ্ঠিত এই কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন প্রান্ত থেকে আগত উদ্যোক্তা ও যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে
অংশ নেন।উক্ত গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক
অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিথি লিমিটেড-এর ডিজিএম (ট্রেনিং) লায়ন কৃষিবিদ সাখাওয়াত
হোসেন। তিনি তার বক্তব্যে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে
তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সাথে তিনি অতিথি লিমিটেড-এর বিভিন্ন আন্তর্জাতিক
মানের সেবা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সবার সামনে তুলে ধরে তরুণ সমাজকে উদ্যোক্তা হওয়ার
আহ্বান জানান।অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন
অতিথি লিমিটেড-এর সহকারী পরিচালক (ডেভেলপমেন্ট) ও রাজশাহী বিভাগীয় ইনচার্জ লায়ন আব্দুর
রহিম। তিনি তার শুভেচ্ছা বার্তায় আশাবাদ ব্যক্ত করেন যে, রাজশাহী বিভাগে অতিথির এই
কার্যক্রম আগামীতে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়া হবে, যা স্থানীয় পর্যায়ে যুবসমাজের কর্মসংস্থান
সৃষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধি তরান্বিত করবে। অনুষ্ঠানটি বাস্তবায়নে বিশেষ সহযোগিতায়
ছিলেন অতিথি লিমিটেড-এর জিএম (সেলস) মোঃ আব্দুল ওয়াদুদ মাসুম। তিনি অতিথির বিপণন কৌশল
এবং এর মাধ্যমে নতুনদের স্বাবলম্বী হওয়ার সুনির্দিষ্ট পথসমূহ নিয়ে বিস্তারিত আলোকপাত
করেন।
অনুষ্ঠানে বক্তারা একমত প্রকাশ করেন যে,
বর্তমান গ্লোবাল মার্কেটের সাথে তাল মিলিয়ে চলতে গেলে দক্ষতা উন্নয়নের কোন বিকল্প নেই।
‘অতিথি স্কিল ডেভেলপমেন্ট
লিমিটেড’ যুবসমাজকে কারিগরি
ও পেশাদার দক্ষতায় গড়ে তোলার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং জাতীয় অর্থনীতিতে এক অনন্য
অবদান রেখে চলেছে। উপস্থিত অংশীজনরা চাঁপাইনবাবগঞ্জে এই ধরনের সময়োপযোগী প্রোগ্রাম
আয়োজনের জন্য আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং আগামীতে এই সেবামূলক কার্যক্রম আরও
বেগবান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।