চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অতিথি‘র গো-ক্রিয়েটিভ প্রোগ্রাম অনুষ্ঠিত
রাজীব হোসেনরাজধানীর আগারগাঁওস্থ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৯ সেপ্টেম্বর (শনিবার) জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে ‘অতিথি‘র উদ্যোক্তাদের নি...
রাজীব হোসেনরাজধানীর আগারগাঁওস্থ
চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৯ সেপ্টেম্বর (শনিবার)
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে
সম্পন্ন হয়েছে ‘অতিথি‘র উদ্যোক্তাদের নিয়ে গো-ক্রিয়েটিভ
প্রোগ্রাম। অনুষ্ঠনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত
ছিলেন অতিথি গ্রুপের
চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম
সোহেল (পিএমজেএফ)।দিনব্যাপী
অনুষ্ঠিত
তথ্যপ্রযুক্তি খাতের এই মেগা ইভেন্টের
একই মঞ্চ থেকে প্রতিষ্ঠানটির
বহুল প্রতীক্ষিত ও বহুমুখী মোবাইল
অ্যাপ্লিকেশন অতিথি অ্যাপসে আরও ৩টি যুগোপযোগী
সেবা- রাইড শেয়ারিং, ফুড
ডেলিভারি ও দূরদর্শী স্বাস্থ্যসেবা
(টেলিডক্টর)-এর আনুষ্ঠানিক শুভ
উদ্বোধন ঘোষণা করা হয়। এর
পাশাপাশি বিশেষ স্ট্র্যাটেজিক সেশনে পরিচালিত হয় ‘গো-ক্রিয়েটিভ প্রোগ্রাম‘।অতিথি
গ্রুপের নির্বাহী পরিচালক ড. লায়ন মো.
আশরাফুর রহমান'র সভাপতিত্বে আয়োজিত
এই অনুষ্ঠানে অতিথি গ্রুপের চেয়ারম্যান নতুন এই প্রযুক্তিনির্ভর
ও জনকল্যাণমুখী সেবাগুলোর বহুমূখী সুবিধা নিয়ে আলোচনা করেন এবং গো-ক্রিয়েটিভ বিজনেস পর্বে মুল
বক্তব্য উপস্থাপন করেন।তিনি
বলেন, "আমরা কেবল আধুনিক
সেবাই মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি না, বরং এর
সুবাদে দেশের লক্ষাধিক তরুণের জন্য ফ্রিল্যান্সিং, স্বাধীন
পেশা ও আত্মকর্মসংস্থানের এক বিশাল
ও টেকসই কর্মযজ্ঞ তৈরি করছি। দেশের
আইটি ও তথ্যপ্রযুক্তি খাতের
টেকসই বিকাশ এবং জাতীয় অর্থনীতিকে
আরও বেগবান করতে আমি এই
খাতের সকল অংশীজনকে সম্মিলিতভাবে
কাজ করার উদাত্ত আহ্বান
জানাচ্ছি।"অনুষ্ঠানে
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিথি লিমিটেড-এর উপদেষ্টা অবসরপ্রাপ্ত
নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল আবু তাহের, অতিথি
এভিয়েশন এন্ড ওভারসীস লিমিটেড-এর পরিচালক লায়ন
আলী আহমাদ মাহমুদ, অতিথি লিমিটেড-এর পরিচালক (অপারেশন)
ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এস এস
ফেরদৌস, অতিথি সফটওয়্যার সলুশান লিমিটেড-এর চেয়ারম্যান লায়ন
আফিয়া কনক এবং অতিথি
লিমিটেড-এর পরিচালক (প্রশাসন)
লায়ন ড. মো. সিরাজুল
ইসলাম, অতিথি প্রপাটিজ লিমিটেড-এর চেয়ারম্যান লায়ন
এম নজরুল ইসলাম চৌধুরী, অতিথি সিটি এন্ড রিসোর্ট
লিমিটেড-এর চেয়ারম্যান লায়ন
এস এম শাহীন, অতিথি
এভিয়েশন এন্ড ওভারসিস লিমিটেড-এর পরিচালক ব্রিগেডিয়ার
জেনারেল (অব:) লায়ন আব্দুল
হান্নান, অতিথি লিমিটেড-এর পরিচালক লায়ন
মো. নূরনবী মৃধা, অতিথি সিটি এন্ড রিসোর্ট
লিমিটেড-এর পরিচালক লায়ন
ইঞ্জি. ওয়াহিদুর রহমান আজাদ এবং অতিথি
মিডিয়া এন্ড পাবলিকেশন লিমিটেড-এর পরিচালক লায়ন
মো. ইসমাইল মিয়া।গ্রাহকসেবার
মানোন্নয়নে নিজেদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত
করে আলোচক ও বিশিষ্ট বক্তারা
অতিথি গ্রুপের এই যুগান্তকারী যাত্রায়
প্রাতিষ্ঠানিক সততা ও বৈশ্বিক
মানসম্পন্ন উদ্ভাবনী পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, নিখাদ
গ্রাহক সন্তুষ্টি এবং আস্থার ওপর
ভিত্তি করেই অতিথি গ্রুপ
আজ দেশের সুপরিচিত ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ‘গো-ক্রিয়েটিভ‘র সেশনে
অতিথি গ্রুপের দূরদর্শী ভবিষ্যৎ রোডম্যাপ এবং সৃজনশীল ব্যবসায়িক
ভাবনার চমৎকার রূপরেখা তুলে ধরা হয়।উৎসবমুখর
এই আয়োজনে আমন্ত্রিত গুণী ব্যক্তিবর্গ এবং
অতিথি গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে, এক জমকালো ও
নান্দনিক সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী
এই বর্ণিল আয়োজনের সফল সমাপ্তি ঘটে।