চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল
অন্তর্বর্তী সরকারের সময় থেকে বিএনপিসহ বাংলাদেশের প্রায় সব কটি রাজননৈতিক দলের সঙ্গে সম্পর্কোন্নয়নে চীনের পক্ষ থেকে বিশেষ তৎপরতা শুরু হয়। বিএনপির অন্তত চারটি প্রত...
অন্তর্বর্তী
সরকারের সময় থেকে বিএনপিসহ বাংলাদেশের প্রায় সব কটি রাজননৈতিক দলের সঙ্গে সম্পর্কোন্নয়নে
চীনের পক্ষ থেকে বিশেষ তৎপরতা শুরু হয়। বিএনপির অন্তত চারটি প্রতিনিধিদল চীন সফর করেছে
অন্তর্বর্তী সরকারের আমলে।গত
২৫ মার্চ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে চীন সফরের আমন্ত্রণ
জানিয়ে সিপিসির পক্ষ থেকে আমন্ত্রণপত্র পাঠান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও
ওয়েন। আমন্ত্রণপত্রে বলা হয়েছে, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী
দল (বিএনপি) দীর্ঘদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে। দীর্ঘদিন ধরে দুই দলের
মধ্যে যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা চীন–বাংলাদেশ সম্পর্কোন্নয়ন এবং দুই দেশের জনগণের কল্যাণে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিদ্যমান এই সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে চীনা কমিউনিস্ট
পার্টির আন্তর্জাতিক বিভাগের পক্ষ থেকে বিএনপির ২০ সদস্যের প্রতিনিধিদলকে চীন সফরে
আমন্ত্রণ জানানো হচ্ছে। এই আমন্ত্রণে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সফরে
যাচ্ছে। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে যাওয়া ২০ সদস্যের সেই প্রতিনিধিদলে
নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কূটনৈতিক
সূত্রে জানা গেছে, সিপিসির পক্ষ থেকে এপ্রিলের ১৬ থেকে ২৪ তারিখ পর্যন্ত ওই সফরের আয়োজন
করা হয়েছে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯ থেকে ২১ এপ্রিল পর্যন্ত থাকবেন। গত ফেব্রুয়ারিতে
জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের
পর এই প্রথম বন্ধুপ্রতিম কোনো দেশের আমন্ত্রণে দলটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বিদেশ
সফরে যাচ্ছে। প্রতিনিধিদলে যাঁরা থাকছেন তাঁদের অধিকাংশই নবনির্বাচিত সংসদ সদস্য।
আসন্ন
সফরে বিএনপির প্রতিনিধিদল বেইজিং ছাড়াও অনহুই ও গুয়াংডং প্রদেশ সফর করবে। ওই সফরের
সময় সিপিসির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের
প্রধান লিউ হাইশিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবে প্রতিনিধিদলটি। বৈঠকে দুই দেশের সম্পর্ক
উন্নয়নের পাশাপাশি দুই দলের মধ্যে বিশেষ সম্পর্ক গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হবে।