ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে অতিথি গ্রুপ

মানবসেবা আমাদের দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা সবসময় চেষ্টা করি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে। এটি একদিনের কোনো উদ্যোগ নয়, বরং নিয়মিত কার্যক্রমেরই অং...

মানবসেবা আমাদের দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা সবসময় চেষ্টা করি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে। এটি একদিনের কোনো উদ্যোগ নয়, বরং নিয়মিত কার্যক্রমেরই অংশ।গত ৪ এপ্রিল ২০২৬ তারিখ রাতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণকালে একথা বলেন অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং Positive Health Education & Legal Aid Foundation (PHELAF)-এর চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের সকল শ্রেণির মানুষকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।এই উদ্যোগে অতিথি গ্রুপের পরিচালক লায়ন আফিয়া কনকসহ প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে নিয়মিত মানবিক উদ্যোগের অংশ হিসেবে টিএসসি, হাইকোর্ট মাজার, পল্টন ও গুলিস্তান এলাকায় প্রায় পাঁচ শতাধিক ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধ জাগ্রত করতে এ ধরনের ধারাবাহিক মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।