চিত্রনায়ক ডি এ তায়েবের ঐতিহাসিক বিজয় উদযাপন করলো ‘অতিথি গ্রুপ’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সহ-সভাপতি পদে জয়লাভ করায় চিত্রনায়ক ডি এ তায়েবকে সংবর্ধনা দিয়েছে দেশের তথ্যপ্রযুক্তি ও পর্যটন সেবাদা...

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সহ-সভাপতি পদে জয়লাভ করায় চিত্রনায়ক ডি এ তায়েবকে সংবর্ধনা দিয়েছে দেশের তথ্যপ্রযুক্তি ও পর্যটন সেবাদানকারী প্রতিষ্ঠান ‘অতিথি গ্রুপ’। গত ৭ জুলাই (মঙ্গলবার) বিকেলে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য যে, বহুমুখী প্রতিভার অধিকারী ডি এ তায়েব দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে অতিথি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি গ্রুপের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সাধারণ কর্মচারীরা উপস্থিত ছিলেন। জনপ্রিয় এই অভিনেতা অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে তাকে ফুলের তোড়া দিয়ে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ অভ্যর্থনা জানান অতিথি প্রোপর্টিজ এর চেয়ারম্যান লায়ন নজরুল ইসলাম চৌধুরী, অতিথি লিমিটেড এর পরিচালক লায়ন নূরনবী মৃধা, অতিথি মিডিয়া এন্ড পাবলিকেশন এর পরিচালক লায়ন মো: ইসমাইল মিয়া, অতিথি লিমিটেড এর উপ-পরিচালক লায়ন শেখ মো: জাহাঙ্গীর মিয়া এবং সহকারি পরিচালক লায়ন ইঞ্জিনিয়ার বিশ্বজিত গুহ্ প্রমুখ। অত:পর উপস্থিত সবার সমবেত করতালির মাঝে জাঁকজমকপূর্ণভাবে কেক কেটে এই আনন্দের বিজয়কে উদযাপন করা হয়।উক্ত অনুষ্ঠানে অতিথি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, “ডি এ তায়েব কেবল একজন জনপ্রিয় অভিনেতাই নন, বরং তিনি একজন অত্যন্ত সৎ, কর্মঠ ও দূরদর্শী ব্যক্তিত্ব। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি অতিথি গ্রুপকে সাধারণ মানুষের কাছে অত্যন্ত ইতিবাচক ও বিশ্বস্তভাবে উপস্থাপন করেছেন। তাই শিল্পী সমিতির মতো মর্যাদাপূর্ণ সংগঠনের শীর্ষ নেতৃত্বে তাঁর এই অভিষেক অতিথি গ্রুপ পরিবারের প্রতিটি সদস্যের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের।” চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, ডি এ তায়েবের মতো অভিজ্ঞ ও মানবিক গুণসম্পন্ন ব্যক্তিত্ব চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে আসায় ঢালিউডে এক নতুন আশার আলো সঞ্চারিত হয়েছে। ডি এ তায়েবের এই বলিষ্ঠ নেতৃত্বগুণ এবং অতিথি গ্রুপের মতো বৃহৎ কর্পোরেট প্রতিষ্ঠানের ইতিবাচক সহযোগিতা ভবিষ্যতে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে আরও আধুনিক ও পেশাদার হিসেবে গড়ে তুলতে অত্যন্ত যুগান্তকারী ভূমিকা পালন করবে। সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত ও কৃতজ্ঞ ডি এ তায়েব অতিথি গ্রুপের প্রতি তাঁর গভীর ভালোবাসা প্রকাশ করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “অতিথি গ্রুপ আমার নিজের পরিবারের মতো। এই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি যেমন সবসময় পাশে থেকেছি, তেমনি চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি হিসেবে আমার এই নতুন পথচলাতেও অতিথি গ্রুপকে সারথী হিসেবে পেয়ে আমি আনন্দিত। সাধারণ শিল্পীরা ভালোবেসে আমার ওপর যে পবিত্র দায়িত্ব অর্পণ করেছেন, তা বাস্তবায়নে অতিথি গ্রুপের এই ভালোবাসা ও সমর্থন আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে। চলচ্চিত্রের সার্বিক উন্নয়ন এবং শিল্পীদের অধিকার রক্ষায় আমি অতিথি গ্রুপ পরিবারকে সাথে নিয়ে একযোগে কাজ করে যেতে চাই।”