চল্লিশ লাখ মানুষ রিটার্ন দিলেন ঘরে বসেই!
জাতীয় রাজস্ব বোর্ড,অনলাইনে আয়কর রিটার্ন দাখিল, অনলাইনে জমা, এনবিআর, ই-রিটার্ন দাখিল,জাতীয় রাজস্ব বোর্ড এক বিশেষ আদেশের মাধ্যমে সব শ্রেণির করদাতার জন্য অনলাইনে আ...
জাতীয় রাজস্ব বোর্ড,অনলাইনে আয়কর রিটার্ন
দাখিল, অনলাইনে জমা, এনবিআর, ই-রিটার্ন দাখিল,জাতীয় রাজস্ব বোর্ড এক বিশেষ আদেশের মাধ্যমে
সব শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। তবে কয়েকটি
বিশেষ ক্ষেত্রে এই আদেশের বাইরে রাখা হয়েছে। তালিকায় রয়েছেন:• ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা।• শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন
করদাতা।• বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা।• মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি।• বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকগণ। এনবিআরের তথ্য অনুযায়ী, গত ৪ আগস্ট ২০২৫
থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিজেদের রেজিস্ট্রেশন সম্পন্ন
করেছেন। এর মধ্যে ৪০ লাখেরও বেশি করদাতা ইতিমধ্যে তাদের বার্ষিক আয়কর রিটার্ন অনলাইনে
জমা দিয়েছেন। আধুনিক কর ব্যবস্থায় করদাতাদের এই অংশগ্রহণকে বড় সাফল্য হিসেবে দেখছে
সংস্থাটি।চলতি ২০২৫-২৬ করবছরে অনলাইনে আয়কর রিটার্ন
দাখিলে ব্যাপক সাড়া মিলেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, এখন পর্যন্ত ৪০
লাখের বেশি করদাতা সফলভাবে ই-রিটার্ন দাখিল করেছেন। বুধবার (৪ মার্চ) এনবিআর থেকে পাঠানো
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, আগামী
৩১ মার্চের মধ্যে ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট
সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে নির্ধারিত নিয়ম অনুযায়ী জরিমানা গুনতে হতে
পারে।
জরিমানা ও আইনি জটিলতা এড়াতে এনবিআর ইতিমধ্যে
করদাতাদের মুঠোফোনে এসএমএস পাঠিয়ে দ্রুত রিটার্ন দাখিলের অনুরোধ জানিয়েছে।