চলতি বছর ডেঙ্গুতে ৪৯৯ জনের প্রাণহানি, ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু
নিউজ ডেস্ক:দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৯৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্...
নিউজ ডেস্ক:দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু
জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৯৯ জনের
মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে
এসব তথ্য জানানো হয়। শনিবার একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার
৯৫২ জন।তথ্য অনুযায়ী, সবশেষ মারা
যাওয়া আটজনসহ নভেম্বরের ১৪ দিনে মারা গেছেন ৮০ জন। অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮
জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে
২জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে
বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত
হয়ে ১ হাজার ৯৫২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর
সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৫০৯ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৬ হাজার
১৯৪ জন।
আর শনিবার ২৪ ঘণ্টায় সবচেয়ে
বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে-৮৭৩ জন। এছাড়া চট্টগ্রামে-২৫৯ জন, খুলনায়-১৯৩ জন,
বরিশালে-২০৯ জন, রাজশাহীতে-১৪০ জন, ময়মনসিংহে-৯১ জন, রংপুরে-৭৪ জন এবং সিলেট বিভাগে-১৩
জন রোগী ভর্তি হয়েছেন বলে জানা গেছে।