চট্টগ্রামে ‘কমিউনিকেশন স্কিল’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
লায়ন মীর হোসেন মাসুম২৬ সেপ্টেম্বর (শনিবার) অতিথি লিমিটেড’র চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে কর্মরত কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও পারদর্শিতা বৃদ্ধির লক্ষ্যে ‘কমিউনিক...
লায়ন মীর হোসেন মাসুম২৬ সেপ্টেম্বর (শনিবার)
অতিথি লিমিটেড’র চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে কর্মরত কর্মকর্তাদের পেশাগত দক্ষতা
ও পারদর্শিতা বৃদ্ধির লক্ষ্যে ‘কমিউনিকেশন স্কিল’ বিষয়ক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে
প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন কোম্পানীর সহকারি
পরিচালক (ট্রেনিং) লায়ন আজাদ রহমান। তিনি কর্মক্ষেত্রে কার্যকর পারস্পরিক সমন্বয়,
নিখুঁত তথ্য আদান-প্রদান এবং সেবার মানোন্নয়নে আধুনিক প্রাতিষ্ঠানিক যোগাযোগের বিভিন্ন
কৌশল ও দিকনির্দেশনা প্রদান করেন।চট্টগ্রাম দক্ষিণ জোনের
ইনচার্জ লায়ন হারুনুর রশিদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক
বক্তব্য রাখেন ডিজিএম লায়ন আবদুল হাকিম। এছাড়া কর্মকর্তাদের কর্মস্পৃহা বাড়াতে আরও
অংশ নেন এজিএম লায়ন মীর হোসেন মাসুম, লায়ন নুরুজ্জামান সান্টু, লায়ন আকবর হোসেন,
লায়ন দাউদ খান আকাশ, লায়ন বোরহান উদ্দিন ফোরকানী এবং লায়ন রেজাউল করিম।প্রতিষ্ঠানের সামগ্রিক
লক্ষ্য অর্জনে মাঠপর্যায়ের কাজের গতিশীলতা নিয়ে আলোচনা করেন ইডিও আনোয়ার হোসেন লিটন,
ওমর ফারুক এবং মো. ওসমান। তাদের পাশাপাশি বিভাগের বিভিন্ন স্তরের এসএম ও বিডিএম কর্মকর্তারাও
এই আয়োজনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই সেশন থেকে অর্জিত জ্ঞান
কর্মকর্তাদের পেশাদারিত্বের বিকাশ ঘটাবে। সমাপনী বক্তব্যে সভাপতি সবাইকে আন্তরিক ধন্যবাদ
জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।