চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ক্রিয়েটিভ কনফারেন্স
বাংলাদেশের বৃহত্তম অ্যাপস ভিত্তিক ট্যুরিজম ও আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অতিথি গ্রুপʼর অবস্থান ক্রমেই দেশের ব্যবসায়িক প্রসারের মাধ্যমে আরও সুসংহত হচ্ছে৷ অতি...
বাংলাদেশের বৃহত্তম অ্যাপস ভিত্তিক ট্যুরিজম ও আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অতিথি গ্রুপʼর অবস্থান ক্রমেই দেশের ব্যবসায়িক প্রসারের মাধ্যমে আরও সুসংহত হচ্ছে৷ অতিথি গ্রুপ শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, বরং একটি উন্নয়নমুখী শক্তি। নতুন কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় উদ্যোক্তা গড়ে তোলা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।টেকসই উন্নয়নের নীতিকে গুরুত্ব দিয়ে, পরিবেশবান্ধব প্রযুক্তি, সামাজিক দায়বদ্ধতা ও নৈতিক ব্যবসায়িক অনুশীলনের মাধ্যমে সমন্বিতভাবে একটি স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে গত ৭ মার্চ ২০২৬ ক্রিয়েটিভ কনফারেন্স ও ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং আয়োজন করেছিলেন অতিথি লিমিটেড-এর চট্টগ্রাম আঞ্চলিক অফিসের প্রধান লায়ন মনজুর মোরশেদ৷ উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপ’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল৷ উক্ত অনুষ্ঠানে অতিথি লিমিটেডের চলমান সেবা কার্যক্রম, ব্যবসায়িক অগ্রগতি, ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা ও কৌশল বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে উদ্যোক্তা উন্নয়ন, বিনিয়োগ সম্ভাবনা এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ নিয়ে গঠনমূলক আলোচনা হয়। আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক মণ্ডলীর সদস্য লায়ন মোঃ ওয়াহিদুর রহমান আজাদ, লায়ন মোঃ আব্দুল জলিল মন্ডল ,লায়ন মোঃ নূরনবী মৃধা এবং সহকারী পরিচালক লায়ন তাজুল ইসলাম এবং শতাধিক ক্রিয়েটিভ উদ্যোক্তাসহ অনেকে৷