চট্টগ্রামে অতিথি ডট কম’র ব্যবসায়িক পরিকল্পনা সভা অনুষ্ঠিত
গত ২ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) সন্ধ্যায় অতিথি লিমিটেড-এর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতি...
গত ২ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) সন্ধ্যায়
অতিথি লিমিটেড-এর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক পরিকল্পনা
সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির সিজিএম লায়ন মুহাম্মাদ
হারুনুর রশিদ প্রতিষ্ঠানের বিভিন্ন সামগ্রিক ও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন। এ
সময় তিনি সবাইকে সবর ও ধৈর্য সহকারে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার উদাত্ত
আহ্বান জানান।কোম্পানির ডিজিএম হাজী লায়ন আব্দুল হাকিমের
সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন
এজিএম আকবর হোসেন, বোরহান উদ্দিন ফুরকানি এবং মুহাম্মদ রেজাউল করিম। এছাড়াও আমন্ত্রিত
বক্তা হিসেবে প্রতিষ্ঠানের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন ক্রিয়েটিভ
মুহাম্মদ নাছের, মুহাম্মদ নাজের এবং টপটেন মুহাম্মদ আবু তৈয়ব প্রমুখ।
ইডিও মাওলানা ওমর ফারুকের পবিত্র কুরআন
তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভাটি অত্যন্ত চমৎকার ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন কোম্পানির
এজিএম হাজী লায়ন নুরুজ্জামান সান্টু। সবশেষে, উপস্থিত সকল নেতৃবৃন্দ প্রতিষ্ঠানের
দূরদর্শী ব্যবসায়িক পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে এবং সম্মিলিত লক্ষ্য অর্জনে একযোগে
কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।