চট্টগ্রামে অতিথি গ্রুপের মেগা সম্মেলনের দ্বিতীয় দিন অতিবাহিত
মো: রফিকুর রহমান, চট্টগ্রাম: চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অতিবাহিত হলো অতিথি গ্রুপের তিন দিনব্যাপী বিশেষ সম্মেলনের দ্বিতীয় দিন। প্রতিষ্ঠানের অ্যাসোসিয়েটদের...
মো: রফিকুর রহমান, চট্টগ্রাম: চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অতিবাহিত হলো অতিথি গ্রুপের তিন দিনব্যাপী বিশেষ সম্মেলনের দ্বিতীয় দিন। প্রতিষ্ঠানের অ্যাসোসিয়েটদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আগামী দিনের ব্যবসায়িক রূপরেখা নির্ধারণে শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত নগরীর দুটি অভিজাত ভেন্যুতে পৃথক অধিবেশন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এসব আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)।উপ-পরিচালক ও বিভাগীয় ইনচার্জ লায়ন মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচির শুরুতে, বৃহস্পতিবার সকালে নগরীর বেস্ট ওয়েস্টার্ন এসকেএস-এর কনফারেন্স হলে প্রতিষ্ঠানের ইডিও (EDO) ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে অ্যাসোসিয়েটদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একই স্থানে বিকেলে আয়োজন করা হয় ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’, যেখানে প্রতিষ্ঠানের চলমান প্রজেক্ট ও ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হয়। দিনের সর্বশেষ আকর্ষণ হিসেবে সন্ধ্যায় নগরীর হোটেল র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-তে এক বিশেষ অ্যাসোসিয়েট সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের নির্বাহী পরিচালক লায়ন ড. মো: আশরাফুর রহমান, অতিথি লিমিটেডের পরিচালক (প্রশাসন) লায়ন ড. মো: সিরাজুল ইসলাম এবং পরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল (অব:) লায়ন এস এস ফেরদৌস। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লায়ন মো: নূরনবী মৃধা, অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান লায়ন এস এম শাহীন এবং অতিথি মিডিয়া এন্ড পাবলিকেশন্স লিমিটেডের পরিচালক লায়ন মো: ইসমাইল মিয়া।অনুষ্ঠানে বক্তারা প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রগতি এবং ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে অ্যাসোসিয়েটদের আরও গতিশীল ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।