চট্টগ্রামে অতিথি লিমিটেডের স্কিল ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রামের হোটেল আগ্রাবাদের ইশমতি হলে ০৬ মার্চ ২০২৬ তারিখে অতিথি লিমিটেডের উদ্যোগে স্কিল ডেভেলপমেন্ট কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৩৫০ জন উ...

দেশব্যাপী নতুন উদ্যোক্তা তৈরি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে অতিথি লিমিটেড নিয়মিতভাবে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় ০৬ মার্চ ২০২৬ তারিখে চট্টগ্রামে অতিথি লিমিটেডের উদ্যোগে এক স্কিল ডেভেলপমেন্ট কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।চট্টগ্রামের হোটেল আগ্রাবাদের ইশমতি হলে আয়োজিত এ কর্মশালা বিকেল ২টা ৩০ মিনিটে শুরু হয়। অনুষ্ঠানে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক পরিকল্পনা, প্রযুক্তির ব্যবহার এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিথি লিমিটেডের চট্টগ্রাম আঞ্চলিক অফিসের প্রধান ও সহকারী পরিচালক লায়ন মনজুর মোরশেদ। কর্মশালায় প্রায় ৩৫০ জন উদ্যোক্তা, সহযোগী ও আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির পরিচালক মণ্ডলীর সদস্য লায়ন মোঃ ওয়াহিদুর রহমান আজাদ, লায়ন মোঃ আব্দুল জলিল মন্ডল এবং লায়ন মোঃ নূরনবী মৃধা। এছাড়াও বক্তব্য দেন অতিথি লিমিটেডের সহকারী পরিচালক লায়ন তাজুল ইসলাম।তারা তাদের বক্তব্যে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।আলোচনা পর্ব শেষে উপস্থিত অতিথি ও উদ্যোক্তাদের অংশগ্রহণে এক আন্তরিক পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।