চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে, জনজীবনে শীতের প্রভাব
নিউজ ডেস্ক:উত্তরের জেলা চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নেমে এসেছে। এতে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্কদের চাপ। বিশেষ করে নিম্ন আয়...
নিউজ ডেস্ক:উত্তরের জেলা চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নেমে এসেছে। এতে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্কদের চাপ। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন জীবনে শীত বাড়িয়েছে দুর্ভোগ। গত সপ্তাহের তুলনায় হাসপাতালের বহির্বিভাগে রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা। রোটা ভাইরাসজনিত ডায়রিয়া, সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসছেন তারা।চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। এটি চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান। তিনি জানান, তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি কুয়াশা ও হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি বেড়েছে। কুয়াশার সঙ্গে হিমেল বাতাস, শীতের আগমনী বার্তা এখন স্পষ্ট চুয়াডাঙ্গায়। তাপমাত্রা নেমে আসায় জনজীবনে বাড়ছে শীতের প্রভাব।