চ্যাটজিপিটি’র ওয়ালেট সুবিধা: কাজ করবে যেভাবে
নিউজ ডেস্ক:চ্যাটজিপিটি ওয়ালেট সুবিধা প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের সীমিতসংখ্যক চ্যাটজিপিটি প্রো গ্রাহক এটি ব্যবহার করতে পারবেন। তবে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছ...
নিউজ ডেস্ক:চ্যাটজিপিটি ওয়ালেট সুবিধা প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের সীমিতসংখ্যক চ্যাটজিপিটি প্রো গ্রাহক এটি ব্যবহার করতে পারবেন। তবে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং যুক্তরাষ্ট্রে ইস্যু করা ভিসা, মাস্টারকার্ড অথবা আমেরিকান এক্সপ্রেস কার্ড থাকতে হবে। নতুন এ সুবিধার মাধ্যমে চ্যাটজিপিটির ‘ডটস’ নামের এআই এজেন্ট ব্যবহারকারীর প্রয়োজন বুঝে পণ্য কেনার পরামর্শ দিতে পারবে। ব্যবহারকারী পছন্দের পণ্য নির্বাচন করলে কেনাকাটার পরবর্তী ধাপগুলোও সম্পন্ন করবে এআই এজেন্ট। তবে কেনাকাটার চূড়ান্ত নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতে। প্রাথমিকভাবে এর মাধ্যমে প্রযুক্তিটির কার্যকারিতা পরীক্ষা ও উন্নত করতে চায় প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে আরও বেশি ব্যবহারকারীর জন্য সুবিধাটি চালুর পরিকল্পনা রয়েছে। তবে অর্থ পরিশোধের আগে পণ্যের বিবরণ, মোট মূল্য এবং কোন কার্ড থেকে টাকা কাটা হবে, তা পর্যালোচনার সুযোগ পাবেন ব্যবহারকারী। এরপর ফেস আইডি অথবা আঙুলের ছাপের মতো নিরাপত্তাব্যবস্থা ব্যবহার করে কেনাকাটার অনুমোদন দিতে হবে। এতে প্রতিটি লেনদেনের রেকর্ডও সংরক্ষিত থাকবে।নতুন সুবিধা ব্যবহার করতে প্রথমে চ্যাটজিপিটির ওয়ালেটে সমর্থিত পেমেন্ট কার্ড যুক্ত করতে হবে। এরপর ডটস এআই এজেন্টকে পণ্য কেনার বিষয়ে নির্দেশনা দিলেই প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে। একবার কার্ড যুক্ত করলে প্রতিবার কেনাকাটার সময় নতুন করে পেমেন্টের তথ্য দিতে হবে না। লেনদেনের সময় চ্যাটজিপিটি ওয়ালেট একটি পেমেন্ট টোকেন ব্যবহার করে নির্ধারিত কার্ড থেকে অর্থ পরিশোধ করবে। এ টোকেন প্রকৃত কার্ডের তথ্যের বিকল্প হিসেবে কাজ করবে। অপরদিকে, পণ্য সরবরাহের জন্য প্রয়োজনীয় তথ্য, যেমন ব্যবহারকারীর ঠিকানা ও যোগাযোগের তথ্য, এআই এজেন্টের মাধ্যমে বিক্রেতার কাছে পৌঁছে যাবে। এভাবে কেনাকাটা করলেও ব্যবহারকারীরা ক্রেডিট কার্ডের প্রচলিত সুবিধা থেকে বঞ্চিত হবেন না। কার্ডের মাধ্যমে কেনাকাটায় পাওয়া পুরস্কার বা রিওয়ার্ড সুবিধা এবং কোনো লেনদেন নিয়ে আপত্তি জানানোর সুযোগও বহাল থাকবে।এ ছাড়া কেনাকাটার ক্ষেত্রে ব্যবহারকারীদের আরও নিয়ন্ত্রণ দেওয়ার পরিকল্পনাও করছে ওপেনএআই। ভবিষ্যতে নির্দিষ্ট ব্যয়ের সীমা নির্ধারণ, কোন ধরনের পণ্য কেনা যাবে এবং কোন সময়ের মধ্যে কেনাকাটা করা যাবে, সেসব বিষয়ে আগাম নির্দেশনা দেওয়ার সুযোগ যুক্ত হতে পারে। তবে এ সুবিধা চালুর ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও রয়েছে। কারণ, বেশ কিছু অনলাইন বিক্রেতা তাদের ওয়েবসাইটে এআই এজেন্টের প্রবেশ ও কার্যক্রম সীমিত করছে। বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজনও এআই এজেন্টের মাধ্যমে কেনাকাটা নিরুৎসাহিত করছে।উল্লেখ্য, প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এ সুবিধা চালুর ঘোষণা দিয়েছে চ্যাটজিপিটির-ওপেনএআই।