দেশ ও জাতির উন্নয়নে অনন্য ভূমিকা রাখছে মাল্টিমিডিয়া জার্নালিজম

সিলেটের বিশিষ্ট গুণীজনদের প্রাণবন্ত অংশগ্রহণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির...

সিলেটের বিশিষ্ট গুণীজনদের প্রাণবন্ত অংশগ্রহণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির ‘ফ্যামিলি ডে-২০২৬’। গত (২২ মে) দক্ষিণ সুরমার সিলাম মাঝপাড়াস্থ ‘রাজপ্রাঙ্গন রিসোর্ট এন্ড পার্টি সেন্টারে’ দিনব্যাপী এই উৎসব উদযাপিত হয়।বিএমজেএ অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক এএইচ আরিফের সভাপতিত্বে এবং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, দৈনিক সিলেটের সংবাদ’র সম্পাদক ও প্রকাশক পারভীন বেগম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আহমদ আলী, বর্তমান সভাপতি আশরাফুল ইসলাম ইমরান।অনুষ্ঠানে অতিথিরা বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের নানামুখী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। আনন্দঘন এই আয়োজনে বক্তারা বলেন, বর্তমান যুগে মাল্টিমিডিয়া সাংবাদিকতা দেশ ও জাতির উন্নয়নে অত্যন্ত সহায়ক এবং বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছে। তথ্যপ্রযুক্তির এই যুগে মাল্টিমিডিয়া সাংবাদিকতা সাধারণ মানুষের কাছে দ্রুত ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দিতে দারুণ কাজ করছে। সাংবাদিকতার এই আধুনিক ধারাকে এগিয়ে নিতে আগামী দিনে সব ধরনের সহযোগিতার হাত প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিবৃন্দ।দিনব্যাপী এই উৎসবের কর্মসূচিতে ছিল এসোসিয়েশনের সদস্যদের পরিবারের মধ্যকার ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় র‌্যাফেল ড্র। অনুষ্ঠানে সিলেটের রাজনৈতিক, সামাজিক ও সংবাদ মাধ্যমের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।এসোসিয়েশনের সকল সদস্যের উপস্থিতিতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব রত্না আহমদ তামান্না।