দেশব্যাপী ‘অতিথি ডট কম’-এর বিশেষ কর্মশালা ও ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত
দেশের সুদৃঢ় অর্থনৈতিক সমৃদ্ধি, বেকারত্ব দূরীকরণ এবং পর্যটন ও তথ্যপ্রযুক্তির অবারিত সম্ভাবনাকে কাজে লাগাতে দেশজুড়ে একযোগে মেগা ক্যাম্পেইন সম্পন্ন করেছে আইটি ও সে...
দেশের সুদৃঢ় অর্থনৈতিক সমৃদ্ধি, বেকারত্ব
দূরীকরণ এবং পর্যটন ও তথ্যপ্রযুক্তির অবারিত সম্ভাবনাকে কাজে লাগাতে দেশজুড়ে একযোগে
মেগা ক্যাম্পেইন সম্পন্ন করেছে আইটি ও সেবাধর্মী প্রতিষ্ঠান ‘অতিথি ডট কম’। ২২ আগস্ট (শনিবার)
দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে উৎসবমুখর আবহে এই বিশেষ ওরিয়েন্টেশন, ওভারভিউ প্রোগ্রাম
ও প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়। মূলত আধুনিক বিপণন কৌশল অর্জন, ডিজিটাল
উদ্যোক্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রান্তিক পর্যায়ে প্রযুক্তির সঠিক ব্যবহার
নিশ্চিত করতেই এই যুগোপযোগী আয়োজন।এরই ধারাবাহিকতায় বগুড়ার ‘হোটেল ৭১ ইন’-এ স্থানীয় উদ্যোক্তাদের
দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় প্রধান প্রশিক্ষক
হিসেবে উপস্থিত থেকে কর্পোরেট কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর
এক তথ্যবহুল প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন প্রতিষ্ঠানের উপ-পরিচালক (ডেভেলপমেন্ট) লায়ন
তাজুল ইসলাম। অন্যদিকে, প্রধান অতিথির বক্তব্যে সহকারী পরিচালক (ট্রেনিং) লায়ন ইঞ্জিনিয়ার
বিশ্বজিৎ গুহ আধুনিক কর্পোরেট চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশিক্ষণের অপরিহার্যতার কথা তুলে
ধরেন। এ সময় অতিথি লিমিটেডের জিএম সৈয়দ মিলাদুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে
অতিথি হিসেবে সিনিয়র জিএম (অপারেশন) লায়ন কামরুজ্জামান রোকন ও জিএম (ট্রেনিং) লায়ন
খলিলুর রহমানসহ আরও উপস্থিত ছিলেন এজিএম (অপারেশন) লায়ন ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম রিদয়,
বগুড়ায় কর্মরত এজিএম অ্যাডভোকেট শাহ আলম লিমন, এজিএম মোফাজ্জল হোসেন ও মোজাফফর হোসাইন
এবং ইডিও ফেরদৌস জামান ও জিয়াউর রহমান প্রমুখ।একই দিনে অতিথি গ্রুপের ময়মনসিংহ বিভাগীয়
কার্যালয়ে এক প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ ‘দক্ষতা উন্নয়ন
প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন এজিএম লায়ন জিল্লুর রহমান এবং সঞ্চালনা করেন ইডিও মোহাম্মদ তোফায়েল আহমেদ। কর্মশালায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (ট্রেনিং) ও বিভাগীয় ইনচার্জ লায়ন
মোহাম্মদ মাহবুব আলম খান এবং প্রধান প্রশিক্ষক ছিলেন ডিজিএম (ট্রেনিং) কৃষিবিদ সাখাওয়াত
হোসাইন। এতে বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা
অংশ নেন।এদিকে ‘অতিথি লিমিটেড’-এর বরিশাল কার্যালয়ে
দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সাফল্যের সাথে সমাপ্ত হয়েছে, যেখানে আধুনিক
বিপণন কৌশল ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। জিএম লায়ন মো. অনিক তালুকদারের
সভাপতিত্বে এই কর্মশালাটি যৌথভাবে পরিচালনা করেন সহকারী পরিচালক (ট্রেনিং) লায়ন আজাদ
রহমান এবং জিএম (ডিজিটাল মার্কেটিং) লায়ন ইমরান হোসাইন আকাশ। সমাপনী দিনে সফল প্রশিক্ষণার্থীদের
মাঝে সনদপত্র বিতরণ করা হয়।অন্যদিকে খুলনার খান টাওয়ারে আয়োজিত বিশেষ
ওরিয়েন্টেশন সভায় অ্যাপস প্রযুক্তির মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি ও ডিজিটাল প্ল্যাটফর্মে
পর্যটন শিল্পকে বৈশ্বিক মানে উন্নীত করার কৌশল তুলে ধরেন অতিথি লিমিটেড এর জিএম লায়ন
আলাউদ্দিন স্বপন। ডিজিএম (ডেভলপমেন্ট) এবং খুলনা বিভাগীয় অফিস ইনচার্জ লায়ন শংকর রায়
সাগরের তত্বাবধানে আয়োজিত এই সভার মূল লক্ষ্য ছিল প্রযুক্তিনির্ভর আধুনিক কৌশল ব্যবহারের
মাধ্যমে দেশের পর্যটন খাতের উন্নয়ন।ফরিদপুরের স্বপ্ন ছোঁয়া কমিউনিটি সেন্টারে
আয়োজিত ‘অতিথি ওভারভিউ
প্রোগ্রাম’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক
বক্তব্যে অতিথি মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স লিমিটেডের সহকারী পরিচালক লায়ন মনিরুজ্জামান
তথ্যপ্রযুক্তিসমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রান্তিক পর্যায়ে দক্ষ মানবসম্পদ ও উদ্যোক্তা
তৈরি করে যুবসমাজের জন্য প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরির ওপর জোর দিয়েছেন। প্রতিষ্ঠানের
ডিজিএম (ট্রেনিং) আবে কাওছার হোসেনের পরিচালনায় ও চিফ ইনস্ট্রাক্টর (নন-টেক) মো. ওহিদুল
ইসলামের আমন্ত্রণে অনুষ্ঠিত এ আয়োজনটি যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ দিকনির্দেশনা
প্রদান করে।রাজশাহী নগরীর কুমারপাড়ার সরকার টাওয়ারে
জাঁকজমকপূর্ণ আবহে ‘অতিথি ওভারভিউ প্রোগ্রাম’ সফলভাবে সম্পন্ন
হয়। এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী পরিচালক (ডেভেলপমেন্ট) ও রাজশাহী
বিভাগীয় অফিস ইনচার্জ লায়ন আব্দুর রহিম এবং বিশেষ সহযোগী ছিলেন জিএম (ডেভেলপমেন্ট)
লায়ন নাসির খান। অনুষ্ঠানটির মূল সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন সহকারী পরিচালক (মার্কেটিং)
লায়ন সাইফুল ইসলাম সোহাগ। বক্তব্যে তিনি বলেন, আমাদের লক্ষ্য কেবল বুকিং সেবা দেওয়া
নয়, বরং দেশের পর্যটন সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরা এবং রাজশাহীর তরুণদের দক্ষ করে
গড়ে তোলা।চট্টগ্রামের পটিয়া উপজেলার সুচক্রদন্ডীস্থ
‘নাহার পার্ক প্লাটিনাম’-এ অতিথি গ্রুপের
এক বিশেষ ‘ওভার-ভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
ক্রিয়েটিভ ও বিডিএম আব্দুল জব্বার’র সভাপতিত্বে
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারি পরিচালক (ট্রেনিং) লায়ন মাহফুজুল হক ক্যালিস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর বিভাগীয় ইনচার্জ লায়ন হারুনুর রশিদ,
জিএম মাহফুজ উল ইসলাম, জিএম খলিলুর রহমান, এজিএম লায়ন মীর হোসেন মাসুম, লায়ন বোরহান
উদ্দিন ফোরকানী, লায়ন আকবর হোসেন, রেজাউল করিম এবং অজয় বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে সংস্থার
ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্য অর্জনে অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান
করেন।জীবননগরে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও প্রাণবন্ত
পরিবেশে অতিথি গ্রুপের এক বিশেষ ‘ওভার-ভিউ প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব ডাক্তার জাহাঙ্গীর আলম এবং সফলভাবে অনুষ্ঠানটি
সঞ্চালনা করেন যশোর অফিসের ইনচার্জ খন্দকার মাহবুবুল হোসেন। উক্ত আয়োজনে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত থেকে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন ও সেবার মানোন্নয়নে দিকনির্দেশনামূলক
বক্তব্য প্রদান করেন এজিএম (ট্রেনিং) মোঃ আনোয়ারুল। কর্মকর্তা ও সদস্যদের সক্রিয় উপস্থিতিতে
এই আয়োজনটি অত্যন্ত সফল ও অর্থবহ হয়ে ওঠে।দেশব্যাপী ‘অতিথি স্কিল ডেভেলপমেন্ট
লিমিটেড’-এর ব্যবস্থাপনায়
আয়োজিত এই মেগা ক্যাম্পেইনের সমাপনীতে সংশ্লিষ্ট কর্মকর্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে
বলেন, তথ্যপ্রযুক্তি ও পর্যটনের সমন্বিত বিকাশ প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক
সেবা পৌঁছানোর পাশাপাশি যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে যুগান্তকারী ভূমিকা রাখবে। যুগোপযোগী
প্রযুক্তির সঠিক ব্যবহারে দক্ষ মানবসম্পদ ও নতুন উদ্যোক্তা সৃষ্টির এই ধারাবাহিক প্রয়াস
আগামী দিনে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও বেগবান ও সুসংহত করবে বলে তারা আশাবাদ
ব্যক্ত করেন।