দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রুহুল কবির রিজভী
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ (বাসস):বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পতিত আওয়ামী লীগ পার্শ্ববর্তী দেশ থেকে ইন...
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬
(বাসস):বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির
রিজভী বলেছেন, পতিত আওয়ামী লীগ পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন ও উসকানি দিয়ে দেশের ভেতরে
নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।রোববার (১৫ নভেম্বর) রাজধানীর
জিয়া উদ্যানে সদ্য গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর
রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব
কথা বলেন।রিজভী বলেন, আওয়ামী লীগের
পতন হলেও তাদের ফ্যাসিবাদী শক্তি এখনো থেমে নেই। তারা বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া,
বোমাবাজি এবং সড়ক, মহাসড়ক ও রেলপথে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। আর পার্শ্ববর্তী দেশ
থেকে ইন্ধন দিয়ে শেখ হাসিনার অনুসারীরা গার্মেন্টস খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির
চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত
মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আশা করেন- ঢাকা মহানগর উত্তর বিএনপি সাংগঠনিকভাবে
আরও শক্তিশালী ও গতিশীল হবে।শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর
বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং সদস্যসচিব
ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীরসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।