দেশের ৪ হাজার ৩০০ ইউপিতে ৫ ধাপে হবে নির্বাচন
জ্যেষ্ঠ প্রতিবেদক:দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৬ নভেম্বর) কমিশন সভা শেষে...
জ্যেষ্ঠ প্রতিবেদক:দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন
পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৬ নভেম্বর) কমিশন সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার
আবুল ফজল মো. সানাউল্লাহ।পাশাপাশি স্থানীয় সরকার
নির্বাচনকে কেন্দ্র করে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন, যা আগামী
১০ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে বলেও জানান তিনি।ইসি সানাউল্লাহ বলেন, ‘প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে নির্বাচন হতে পারে। দ্বিতীয়
ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে
৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোটগ্রহণের পরিকল্পনা
করা হয়েছে’।‘এর মধ্যে আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নের
নির্বাচন আটকে আছে, সেগুলো পরে এ ধাপে সমন্বয় করা যাবে। এটা হচ্ছে আমাদের পরিকল্পিত
ধাপ। সংখ্যা এবং এটার স্পেসিফিক নামগুলো আগামী বৃহস্পতিবারে ওয়েবসাইটের মাধ্যমে জানানো
হবে’।তিনি বলেন, জাতীয় নির্বাচনের
আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে সংলাপ হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেও
একইভাবে আলোচনা করতে চায় কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়টি কমিশন সভায়
আলোচনা হয়েছে। এ মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে মোট ৩ দিনে নিবন্ধনের ক্রমানুসারে
রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে।স্থানীয় সরকার নির্বাচনের
সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের
জবাবে সানাউল্লাহ বলেন, ‘আমরা মনে করি না যে স্থানীয় সরকার নির্বাচনে কোনো
প্রভাব ফেলবে। স্থানীয় সরকার নির্বাচন বরং আইন-শৃঙ্খলা কোনো কোনো ক্ষেত্রে ভালো রাখতে
সহায়তা করবে’।তিনি আরও বলেন, অন দ্য
ডে-যেদিন তফসিল ঘোষণা হবে সেদিন বিদ্যমান যে আইন থাকবে সেটা অনুযায়ী নির্বাচন হবে।
স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এসেছে
কি না, জানতে চাইলে সানাউল্লাহ বলেন, এ ধরনের কোনো দাবি এখনো কমিশনের কাছে আসেনি।
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি
সহনীয় রাখা এবং সুষ্ঠুভাবে ভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি
বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ততা ও কার্যকারিতা
বিবেচনা করবে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট বাহিনী কোনো এলাকায় কার্যকরভাবে দায়িত্ব পালন
করতে পারছে কি না এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পারছে কি না, তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয়
ব্যবস্থা নেওয়া হবে’।