দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের মিলনমেলায় ‘অতিথি ওভারভিউ এন্ড গো মার্চেন্ট’ প্রোগ্রাম অনুষ্ঠিত

দেশের শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক সমৃদ্ধির নেপথ্য কারিগর এবং প্রতিষ্ঠিত ব্যক্তিদের সম্মান জানাতে অনুষ্ঠিত হয়ে গেল রাজকীয় এক মিলনমেলা। ২৭ জুন ২০২৬ (শনিবার) হোটেল...

দেশের শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক সমৃদ্ধির নেপথ্য কারিগর এবং প্রতিষ্ঠিত ব্যক্তিদের সম্মান জানাতে অনুষ্ঠিত হয়ে গেল রাজকীয় এক মিলনমেলা। ২৭ জুন ২০২৬ (শনিবার) হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এর বলরুমে দেশের অন্যতম সম্ভাবনাময় প্রযুক্তিনির্ভর অনলাইন প্রতিষ্ঠান ‘অতিথি গ্রুপ’ -এর উদ্যোগে সাড়ম্বরে আয়োজিত হয় ‘অতিথি ওভারভিউ এন্ড গো মার্চেন্ট’ প্রোগ্রাম। অতিথি লিমিটেড এর পরিচালক খান হাসান সাঈদ’র সভাপতিত্বে আয়োজিত এই ব্যবসায়িক মহাসমাবেশে এক মঞ্চে মিলিত হয়েছিলেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, সফল শিল্পোদ্যোক্তা এবং নীতিনির্ধারকেরা। বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)।উক্ত আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বর্তমান বৈশ্বিক বাণিজ্যের প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান তুলে ধরে বলেন, “বাংলাদেশ এখন আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র এবং দেশের প্রতিষ্ঠিত সিআইপি ব্যক্তিরা আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি।” তিনি আরও উল্লেখ করেন যে, অতিথি গ্রুপ প্রযুক্তিনির্ভর সেবা ও আধুনিক বিজনেস মডেলের মাধ্যমে দেশের তরুণদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে।তরুণদের মেলবন্ধনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমরা যদি দীর্ঘদিনের সমৃদ্ধ ব্যবসায়িক অভিজ্ঞতা ও মেধাকে তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তির সাথে সমন্বয় করতে পারি, তবে বৈশ্বিক বাজারে বাংলাদেশ অত্যন্ত শক্তিশালী নেতৃত্ব দেবে।” চেয়ারম্যান তাঁর বক্তব্যে জানান, সফল  ব্যবসায়িক নেটওয়ার্ককে আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্প্রসারিত করা এবং নতুন উদ্যোক্তাদের জন্য বিশ্বমানের মেন্টরশিপের সুযোগ তৈরি করাই আমাদের বিশেষ উদ্যোগ ‘গো মার্চেন্ট’ প্রোগ্রামের মূল লক্ষ্য।অনুষ্ঠানে আমন্ত্রিত দেশের স্বনাধন্য ব্যক্তিরা অতিথি গ্রুপের এই ব্যতিক্রমী ও দূরদর্শী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। মুক্ত আলোচনায় অংশ নিয়ে একজন শীর্ষ ব্যক্তি মন্তব্য করেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে পারস্পরিক ব্যবসায়িক নেটওয়ার্ক জোরদার করতে ‘গো মার্চেন্ট’ প্ল্যাটফর্মটি অত্যন্ত সময়োপযোগী একটি পদক্ষেপ। সরকারের পাশাপাশি বেসরকারি খাতের এমন উদ্যোগ আন্তর্জাতিক বাণিজ্যের পথকে অনেক বেশি মসৃণ ও গতিশীল করবে।” অন্য একজন সফল উদ্যোক্তা বলেন, “আজকের এই 'অতিথি ওভারভিউ' সেশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি কিভাবে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সেবা খাতকে বিশ্বমানে নিয়ে যাওয়া হচ্ছে, যা দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য প্রসারে অদূর ভবিষ্যতে এক যুগান্তকারী ভূমিকা রাখবে।”এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোম্পানির পরিচালনা পর্ষদের উপদেষ্টা ও পরিচালকবৃন্দ। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন অতিথি লিমিটেড এর উপদেষ্টা লায়ন রিয়ার এডমিরাল আবু তাহের, সাবেক অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) এ কে এম শহিদুর রহমান, অতিথি এভিয়েশন এন্ড ওভারসিস লিমিটেড এর পরিচালক লায়ন আলী আহমাদ মাহমুদ, অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেড এর পরিচালক লায়ন অফিয়া কনক, অতিথি লিমিটেড এর পরিচালক (প্রশাসন) লায়ন ড. মোঃ সিরাজুল ইসলাম, অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেড এর চেয়ারম্যান লায়ন এস এম শাহিন, পরিচালক লায়ন ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদ, অতিথি প্রপার্টিজ লিমিটেড এর চেয়ারম্যান লায়ন নজরুল ইসলাম চৌধুরী, অতিথি লিমিটেড এর পরিচালক লায়ন মোঃ নূর নবী মৃধা, অতিথি এভিয়েশন এন্ড ওভারসিস লিমিটেড এর পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব:) লায়ন আব্দুল হান্নান এবং অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড এর পরিচালক লায়ন মো: ইসমাইল মিয়া প্রমুখ।অনুষ্ঠানে বিশেষ অভিনন্দনের সাথে কর্পোরেট দূরদর্শিতা তুলে ধরেন কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ। বক্তারা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে প্রযুক্তিনির্ভর ব্যবসার গুরুত্ব এবং ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ জোর দেন। তাঁরা বলেন, “অতিথি গ্রুপ শুধু একটি প্রথাগত ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এটি দেশের সেবা ও প্রযুক্তি খাতকে বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করার একটি সমন্বিত মিশন।” তাঁরা আশা প্রকাশ করেন যে, সিআইপি মহোদয়দের মূল্যবান দিকনির্দেশনা কোম্পানির চলমান ও আগামী দিনের নতুন প্রকল্পগুলোকে আরও গতিশীল ও কার্যকর করবে।পরিচালকগণ এমন একটি যুগোপযোগী ব্যবসায়িক ইকোসিস্টেম তৈরি করার প্রত্যয় ব্যক্ত করেন, যেখানে শতভাগ স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মানের সেবার নিশ্চয়তা থাকবে। একই সাথে ভবিষ্যতে যৌথ অংশীদারিত্বে নতুন মেগা প্রজেক্ট চালু করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অত্যন্ত আকর্ষণীয় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে অতিথি গ্রুপের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, আন্তর্জাতিক বাজারে এর সম্প্রসারণ নীতি এবং আপকামিং মেগা প্রজেক্টগুলোর ভিশন আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। আধুনিক ও প্রযুক্তিভিত্তিক এই পরিকল্পনাগুলো উপস্থিত অতিথিদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।দেশের শীর্ষ ব্যবসায়ী, কর্পোরেট ব্যক্তিদের এই চমৎকার ও ফলপ্রসূ মেলবন্ধনটি রাতে এক জাঁকজমকপূর্ণ ও আনুষ্ঠানিক নৈশভোজের মধ্য দিয়ে অত্যন্ত সফলভাবে সমাপ্ত হয়। অর্থনৈতিক উন্নয়ন, দক্ষ উদ্যোক্তা তৈরি ও আন্তর্জাতিক ব্যবসায়িক নেটওয়ার্কিং-এর ক্ষেত্রে অতিথি গ্রুপের এই আয়োজনটি দেশের কর্পোরেট ইতিহাসে একটি অনন্য মাইলফলক হয়ে থাকবে।