দেশের স্বার্থে ‘সবার আগে বাংলাদেশ’ : প্রধানমন্ত্রী
আমরা একটি প্রযুক্তিনির্ভর, জ্ঞানভিত্তিক ও নৈতিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না। আমাদের মধ্যে মতভেদ থাকত...
আমরা
একটি প্রযুক্তিনির্ভর, জ্ঞানভিত্তিক ও নৈতিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে ধর্ম, বর্ণ
বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না। আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে,
কিন্তু দেশের স্বার্থে ‘সবার আগে বাংলাদেশ’।রোববার
(৩ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী ‘জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী
তারেক রহমান এ কথা বলেন।সিন্ডিকেট
ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ডিসিদের কড়া নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইচ্ছেমতো
যাতে কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়াতে না পারে কিংবা মজুতদারি করে কৃত্রিম
সংকট সৃষ্টি করতে না পারে, সেজন্য নিয়মিত বাজার তদারকি জোরদার করতে হবে। জনস্বার্থসংশ্লিষ্ট
অপরাধ দমনে মোবাইল কোর্ট পরিচালনা আরও কার্যকর ও দৃশ্যমান করতে হবে। খাদ্যে ভেজাল,
মাদক, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সরকারি
কার্যালয়ে সেবাপ্রার্থীরা যেন হয়রানির শিকার না হন, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে।
তিনি
আরও বলেন ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা, ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর বিচার বিভাগ ও নির্বাচন
কমিশন নিয়ে বর্তমান সরকারকে কাজ শুরু করতে হয়েছে। তবে আমরা অবস্থার পরিবর্তন করছি।
দলমত-নির্বিশেষে দেশের প্রতিটি মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনাই সরকারের
লক্ষ্য।