ঢাবি’র ভর্তি আবেদনের সময় বাড়াতে শিক্ষামন্ত্রীর আহ্বান
নিজস্ব প্রতিবেদক:২৩ নভেম্বর প্রকাশ করা হবে, এইচএসসি পরীক্ষা-২০২৬ এর পুনঃনিরীক্ষণের ফল। পুনঃনিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়ে ভালো হবে, তাদের ঢাকা বিশ্ব...
নিজস্ব প্রতিবেদক:২৩ নভেম্বর প্রকাশ করা
হবে, এইচএসসি পরীক্ষা-২০২৬ এর পুনঃনিরীক্ষণের ফল। পুনঃনিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল
পরিবর্তন হয়ে ভালো হবে, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ
দিতে আবেদনের সময়সীমা বাড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক
মিলন। শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
তিনি এ আহ্বান জানান।এ সময় শিক্ষামন্ত্রী বলেছেন,
শিক্ষার্থীদের শিক্ষাজীবনে যেন সময়ের অপচয় না হয়, সে জন্য সেশনজট কমিয়ে আনতে হবে। এ
ছাড়া শিক্ষাখাতের উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক বিনিয়োগ করছে, যা পর্যায়ক্রমে আরও বাড়ানো
বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির
সভাপতি অধ্যাপক ড. মো. ইমরান কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন।
এ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মোহাম্মদ আল মোজাদ্দেদী
আলফাসানিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।