ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বর্ষণের আভাস
জ্যেষ্ঠ প্রতিবেদক:দেশের দক্ষিণ-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর এবং আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয...
জ্যেষ্ঠ প্রতিবেদক:দেশের দক্ষিণ-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর এবং আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে বুধবার থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তর আভাস দিয়েছে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি এবং কয়েকটি স্থানে ভারী বর্ষণ হতে পারে।বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এর দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এটি আগামী শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অপরদিকে, আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এবং ঢাকাসহ দুইটি জায়গায় দমকা হাওয়াসহ হালকা মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী ৫ দিন পর দেশে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।