ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সময়োপযোগী পদক্ষেপ নিতে হবে : লায়ন সাইফুল ইসলাম সোহেল
অতিথি গ্রুপের প্রধান কার্যালয়ে সারাদেশ থেকে আগত কর্মকর্তাদের অংশগ্রহণে ব্যবসায় উন্নয়ন সভার প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (১০ এপ্রিল)।প্রতিষ্ঠানে...
অতিথি গ্রুপের প্রধান কার্যালয়ে সারাদেশ থেকে আগত কর্মকর্তাদের অংশগ্রহণে
ব্যবসায় উন্নয়ন সভার প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (১০ এপ্রিল)।প্রতিষ্ঠানের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি মূল্যায়ন, উদ্যোক্তা উন্নয়ন
জোরদার, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যেই
এ সভার আয়োজন করা হয়। দিনব্যাপী আলোচনায় বিভিন্ন বিভাগের কার্যক্রম, সেবার মানোন্নয়ন
এবং নতুন উদ্যোগ গ্রহণের বিষয়গুলো গুরুত্ব পায়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি লিমিটেড এর ব্যবস্থাপনা
পরিচালক ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল।তিনি বলেন, সময়োপযোগী পরিকল্পনা ও দক্ষ মানবসম্পদই একটি প্রতিষ্ঠানের
টেকসই উন্নয়নের মূল চালিকাশক্তি। সরকারের উদ্যোগের পাশাপাশি আমাদের 'অতিথি ডটকম'র মতো
প্ল্যাটফর্ম দেশের পর্যটন ও তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান সৃষ্টিতে লক্ষ্যভিত্তিক
কর্মসম্পাদন, সময়ানুবর্তিতা ও সমন্বিত টিমওয়ার্কের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে
সম্মিলিতভাবে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিথি সিটি অ্যান্ড নিসোটের চেয়ারম্যান লায়ন
এস এম শাহীন। তিনি উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, দক্ষ উদ্যোক্তাই
পারে প্রতিষ্ঠানের সাফল্যকে নতুন উচ্চতায় নিয়ে যেতে।এছাড়া সভায় উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের পরিচালক লায়ন আফিয়া কনকসহ প্রতিষ্ঠানের
পরিচালক, সহকারী পরিচালক, সিনিয়র জিএম, ডিজিএম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল,এবারের হজে গমনকারী প্রতিষ্ঠানের ৩০
জন হজযাত্রীর জন্য আয়োজিত সম্মাননা ও দোয়া অনুষ্ঠান, যা অংশগ্রহণকারীদের মধ্যে ভিন্নমাত্রা
যোগ করে।
সভায় উদ্যোক্তা গঠনে প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করার ওপর বিশেষ
গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং, ফ্লাইট বুকিংসহ প্রযুক্তিনির্ভর
বিভিন্ন সেবার সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।