ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় শক্তিশালী ভূমিকা রাখছে অতিথি গ্রুপ : লায়ন শেখ মো: জাহাঙ্গির মিয়া
ডিজিটাল সেবা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা বিকাশকে কেন্দ্র করে গত ৫ এপ্রিল ২০২৬ রবিবার সিলেট নগরীর কানিজ প্লাজায় অতিথি গ্রুপের অফিসে স্বনির্ভর উদ...
ডিজিটাল
সেবা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা বিকাশকে কেন্দ্র করে গত ৫ এপ্রিল
২০২৬ রবিবার সিলেট নগরীর কানিজ প্লাজায় অতিথি গ্রুপের অফিসে স্বনির্ভর উদ্যোক্তাদের
অংশগ্রহণে ইউজার প্রেজেন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অতিথি স্কিল ডেভেলপমেন্ট-এর
আয়োজনে অনুষ্ঠিত এ প্রোগ্রামে উদ্যোক্তা উন্নয়ন, ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার,
আত্মকর্মসংস্থান এবং প্রযুক্তিনির্ভর ব্যবসা সম্প্রসারণের নানা দিক নিয়ে বিস্তারিত
আলোচনা করা হয়।অতিথি
গ্রুপ শুধু একটি সেবাদানকারী প্রতিষ্ঠান নয়, বরং এটি এমন একটি প্ল্যাটফর্ম, যা নতুন
উদ্যোক্তা তৈরিতে, স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে এবং ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রাকে
আরও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। বর্তমান যুগে প্রযুক্তিনির্ভর দক্ষতা ও ডিজিটাল
সংযোগই নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। তরুণ ও উদীয়মান উদ্যোক্তাদের
সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ, দিকনির্দেশনা এবং বাস্তবভিত্তিক সহায়তা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন অতিথি লিমিটেডের উপ-পরিচালক (অপারেশন) লায়ন শেখ মো:
জাহাঙ্গির মিয়া। উক্ত
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিথি লিমিটেডের জিএম (অপারেশন) লায়ন মোহাম্মাদ আব্দুল গনি।
তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে সম্ভাবনাময় উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী
করে গড়ে তোলার লক্ষ্যেই অতিথি গ্রুপ ধারাবাহিকভাবে বিভিন্ন প্রশিক্ষণ, প্রেজেন্টেশন
ও সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে
নতুন উদ্যোক্তারা প্রযুক্তিনির্ভর ব্যবসায় আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং দেশের অর্থনৈতিক
অগ্রযাত্রায় কার্যকর ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে
উপস্থিত উদ্যোক্তারা অতিথি গ্রুপের এমন উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক হিসেবে উল্লেখ
করে বলেন, এ ধরনের আয়োজন তাদের ব্যবসায়িক ধারণা, দক্ষতা ও পরিকল্পনাকে আরও বাস্তবমুখী
করতে সহায়তা করবে।