ডিজিটাল যুগে টিকে থাকতে সৃজনশীলতার বিকল্প নেই : লায়ন সাইফুল ইসলাম সোহেল
অতিথি ডটকম শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি স্বপ্ন। আর এই স্বপ্নের কারিগর আপনারা। আজকের ‘অতিথি ওভারভিউ এন্ড গো ক্রিয়েটিভ’ অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য হলো আমা...
অতিথি
ডটকম শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি স্বপ্ন। আর এই স্বপ্নের কারিগর আপনারা।
আজকের ‘অতিথি ওভারভিউ এন্ড গো ক্রিয়েটিভ’ অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য হলো আমাদের এই স্বপ্নের পরিধিকে আরও বিস্তৃত
করার সাথে সাথে নিজেদের সৃজনশীলতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। ক্রিয়েটিভিটি মানে
হলো একটি সমস্যার সহজ এবং নতুন সমাধান বের করা। আজকের ডিজিটাল যুগে টিকে থাকতে হলে
আমাদের ‘গো ক্রিয়েটিভ’ বা সৃজনশীল
হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। যে মানুষটি নতুন কিছু করার চেষ্টা করে না, সে কখনো ব্যর্থ
হয় না। কিন্তু সে সাফল্যও পায় না। অতিথি ডটকম আপনাদের সেই প্ল্যাটফর্ম দিতে চায়, যেখানে
আপনারা নতুন আইডিয়া নিয়ে আসবেন, পরীক্ষা করবেন, শিখবেন এবং এগিয়ে যাবেন।০৫
মে ২০২৬ মঙ্গলবার, হোটেল ইন্টারকন্টিনেন্টালে অতিথি ওভারসিস লিমিটেড এর পরিচালক ব্রিগেডিয়ার
জেনারেল (অব:) লায়ন আব্দুল হান্নান এর সভাপতিত্বে আয়োজিত ‘অতিথি ওভারভিউ এন্ড গো ক্রিয়েটিভ’ অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন অতিথি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও লায়ন
সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)।তিনি
বলেন আজ আমরা এখানে সমবেত হয়েছি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আগামীর পথচলাকে আরও বেগবান
করতে। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে কেবল গতানুগতিক চিন্তা দিয়ে সামনে এগিয়ে যাওয়া
অসম্ভব। আমাদের প্রয়োজন সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি। সেবা তখনই সার্থক হয় যখন তাতে নতুনত্ব
থাকে। নতুন কিছু করতে গেলে বাধা আসবেই। কিন্তু সৃজনশীল মানুষরাই সেই বাধাকে সুযোগে
পরিণত করে। আপনি যা-ই তৈরি করুন বা যত বড় ব্যবসায়ীই হোন না কেন, দিনশেষে আপনার কাজের
মাধ্যমে যেন মানুষের উপকার হয়। আমরা ‘অতিথি ডটকম’-এ যেমন
আতিথেয়তা এবং সেবার মান নিয়ে কাজ করছি, তেমনি আপনারা যে যেখানে আছেন, সেখান থেকেই সৃজনশীলতার
মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখুন। তিনি
আরও বলেন, আমাদের লক্ষ্য হলো—আগামী দিনে দেশের সেরা ক্রিয়েটিভ সলিউশন প্রদানকারী
প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা। টেকনোলজি এবং ক্রিয়েটিভিটির সংমিশ্রণে আমরা
এমন কিছু তৈরি করতে চাই, যা গ্রাহকের প্রয়োজন মেটানোর পাশাপাশি তাদের মুগ্ধ করে। আজকের
এই সেশন থেকে আপনারা যে নতুন আইডিয়া ও শক্তি নিয়ে বের হবেন, তা আমাদের প্রতিষ্ঠানকে
বহুদূর নিয়ে যাবে—এই বিশ্বাস আমার আছে। আমি আজকের এই আয়োজনের সাথে
জড়িত সকলকে ধন্যবাদ জানাই এবং ‘অতিথি’র এই অগ্রযাত্রায় আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
কামনা করছি।অনুষ্ঠানে
সম্মানীত অতিথি হিসেবে ছিলেন অতিথি লিমিটেড এর উপদেষ্টা লায়ন রিয়ার এডমিরাল আবু তাহের,
সাবেক অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) এ কে এম শহিদুর রহমান, অতিথি সফটওয়্যার সলিউশন লিমিটেড
এর পরিচালক লায়ন আফিয়া কনক, অতিথি ওভারসিস এন্ড এভিয়েশন লিমিটেড এর পরিচালক লায়ন আলী
আহমাদ মাহমুদ, অতিথি লিমিটেড এর পরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল (অব:) লায়ন
এস এম ফেরদৌস, অতিথি লিমিটেড এর পরিচালক (প্রশাসন) লায়ন ড. মো: সিরাজুল ইসলাম, অতিথি
সিটি এন্ড রিসোর্ট লিমিটেড এর চেয়ারম্যান লায়ন এস এম শাহিন, পরিচালক লায়ন ইঞ্জিঃ ওয়াহিদুর
রহমান আজাদ, অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড এর পরিচালক লায়ন মো: ইসমাইল মিয়া, অতিথি প্রপার্টিজ লিমিটেড এর চেয়ারম্যান লায়ন এম নজরুল
ইসলাম চৌধুরী, অতিথি লিমিটেড এর পরিচালক লায়ন মো: নূরনবী মৃধা, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক,
প্রযোজক ও নায়ক সোহেল রানা, অতিথি লিমিটেড এর ব্র্যান্ড এম্বাসেডর চিত্রনায়ক ডিএ তায়েব
প্রমুখ।অনুষ্ঠানে
বক্তারা উল্লেখ করেন, ‘অতিথি ডটকম’ একটি চমৎকার
পরিবার, যেখানে আপনাদের সৃজনশীলতাকে মূল্যায়ন করার সুযোগ রয়েছে। আজকের এই ‘অতিথি ওভারভিউ এন্ড গো ক্রিয়েটিভ’ অনুষ্ঠানের আয়োজনটি অত্যন্ত সময়োপযোগী। বর্তমান
যুগ হলো উদ্ভাবন বা ইনোভেশনের যুগ। যে যত বেশি সৃজনশীল, সে তত দ্রুত এগিয়ে যাবে। এই
প্রোগ্রামটি আপনাদের শুধু কাজের ধরণই বোঝাবে না, বরং কিভাবে সৃজনশীলতার সাথে কর্মদক্ষতাকে
যুক্ত করা যায়, সেই পথ দেখাবে। একজন কর্মীর কাজের পরিধি বা ওভারভিউ জানা থাকলে নিজের
সৃজনশীলতাকে সঠিক জায়গায় কাজে লাগানো সহজ হয়। আজকের প্রযুক্তি ও মেধা-ভিত্তিক পৃথিবীতে
কেবল দায়িত্ব পালন করাই যথেষ্ট নয়, দায়িত্বটি ‘ক্রিয়েটিভ’ উপায়ে পালন করাই হলো মূল চ্যালেঞ্জ। এই অনুষ্ঠানের প্রতিটি সেশন থেকে
আপনারা নতুন কিছু শিখবেন এবং নিজেদের পেশাগত জীবনে তার প্রতিফলন ঘটাবেন। এই কর্মশালা
থেকে সর্বোচ্চ জ্ঞান অর্জন করে যাতে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখতে পারেন— সেই প্রত্যাশা করি।অতিথি
ডটকম এর তত্ত্বাবধানে আয়োজিত ‘অতিথি ওভারভিউ এন্ড গো ক্রিয়েটিভ’ অনুষ্ঠানে আধুনিক মার্কেটিং কৌশল, গ্রাহক সম্পর্ক উন্নয়ন, ব্র্যান্ডিং
এবং ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার সম্পর্কে অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতা
তুলে ধরেন, যা বিশেষ করে বিদ্যমান উদ্যোক্তাদের জন্য বেশ কার্যকর বলে বিবেচিত হয়। এ
ধরনের উদ্যোগ উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান বৃদ্ধি, নেটওয়ার্কিং এবং বাস্তব অভিজ্ঞতা
অর্জনে সহায়ক হচ্ছে। ভবিষ্যতেও বিদ্যমান উদ্যোক্তাদের জন্য এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম
অব্যাহত থাকবে, যা দক্ষ উদ্যোক্তা গড়ার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে। সময়ের চাহিদা অনুযায়ী স্মার্ট, নির্ভরযোগ্য ও বহুমুখী সেবা নিয়ে অতিথি
ডটকম এখন কেবল একটি অ্যাপ নয়, বরং বিকল্প আয়ের সুযোগ তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে
আধুনিক জীবনযাত্রার একটি কার্যকর ডিজিটাল সহযাত্রী।
পাঁচ
শতাধিক উদ্যোক্তার অংশগ্রহণে অনুষ্ঠিত ‘অতিথি ওভারভিউ এন্ড গো ক্রিয়েটিভ’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের সকল পরিচালক ও ঊর্ধ্বতন
কর্মকর্তাবৃন্দ।