দক্ষ মানবসম্পদ ও উদ্যোক্তা তৈরিতে দেশজুড়ে অতিথি গ্রুপের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:আধুনিক কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে দক্ষ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে একযোগে অতিথি...
নিজস্ব প্রতিবেদক:আধুনিক কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলা, পেশাগত দক্ষতা
বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে দক্ষ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে একযোগে
অতিথি গ্রুপের নানামুখী প্রশিক্ষণ কর্মশালা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২২ আগস্ট ২০২৬ (শনিবার) দেশের বিভিন্ন বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এসব কর্মসূচিতে
প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ অংশগ্রহণকারীদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা
ও প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক প্রশিক্ষণ
প্রদান করেন।এরই ধারাবাহিকতায় বগুড়ার ‘হোটেল ৭১ ইন’-এ স্থানীয় উদ্যোক্তাদের
দক্ষতা বৃদ্ধিতে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় প্রধান প্রশিক্ষক
হিসেবে উপস্থিত থেকে কর্পোরেট কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর
এক তথ্যবহুল প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন প্রতিষ্ঠানের উপ-পরিচালক (ডেভেলপমেন্ট) লায়ন
তাজুল ইসলাম। অন্যদিকে, প্রধান অতিথির বক্তব্যে সহকারী পরিচালক (ট্রেনিং) লায়ন ইঞ্জিনিয়ার
বিশ্বজিৎ গুহ আধুনিক কর্পোরেট চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশিক্ষণের অপরিহার্যতার কথা তুলে
ধরেন। অতিথি লিমিটেডের জিএম সৈয়দ মিলাদুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জিএম (অপারেশন) লায়ন কামরুজ্জামান রোকন ও জিএম
(ট্রেনিং) লায়ন খলিলুর রহমান। এছাড়াও এজিএম (অপারেশন) লায়ন ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম
রিদয়, বগুড়ায় কর্মরত এজিএম অ্যাডভোকেট শাহ আলম লিমন, এজিএম মোফাজ্জল হোসেন ও মোজাফফর
হোসাইন এবং ইডিও ফেরদৌস জামান ও জিয়াউর রহমানসহ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন
পর্যায়ের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।একই দিনে অতিথি গ্রুপের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে এক প্রাণবন্ত
ও তাৎপর্যপূর্ণ ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন এজিএম লায়ন জিল্লুর রহমান এবং সঞ্চালনা করেন ইডিও মোহাম্মদ তোফায়েল
আহমেদ। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (ট্রেনিং) ও বিভাগীয়
ইনচার্জ লায়ন মোহাম্মদ মাহবুব আলম খান এবং প্রধান প্রশিক্ষক ছিলেন ডিজিএম (ট্রেনিং)
কৃষিবিদ সাখাওয়াত হোসাইন। এতে বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের
উদ্যোক্তারা অংশ নিয়ে ব্যবহারিক দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, কর্পোরেট আচরণ এবং ডিজিটাল
কর্মপরিবেশে কাজের কৌশল সম্পর্কে বিস্তারিত ও বাস্তবমুখী ধারণা লাভ করেন।এদিকে ‘অতিথি লিমিটেড’-এর বরিশাল কার্যালয়ে দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা
সাফল্যের সাথে সমাপ্ত হয়েছে, যেখানে আধুনিক বিপণন কৌশল ও ডিজিটাল দক্ষতা বৃদ্ধির ওপর
বিশেষ গুরুত্বারোপ করা হয়। জিএম লায়ন মো. অনিক তালুকদারের সভাপতিত্বে এই কর্মশালাটি
যৌথভাবে পরিচালনা করেন সহকারী পরিচালক (ট্রেনিং) লায়ন আজাদ রহমান এবং জিএম (ডিজিটাল
মার্কেটিং) লায়ন ইমরান হোসাইন আকাশ। তৃণমূল পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও গ্রাহক সন্তুষ্টি
বজায় রেখে কিভাবে প্রাতিষ্ঠানিক প্রবৃদ্ধি অর্জন করা যায়, সমাপনী দিনে সে বিষয়ে দিকনির্দেশনা
দিয়ে সফল প্রশিক্ষণার্থীদের মাঝে প্রাতিষ্ঠানিক সনদপত্র বিতরণ করা হয়।দেশব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালাগুলো সমাপনী বক্তব্যের
মাধ্যমে শেষ হয়। বক্তারা আশা প্রকাশ করেন যে, এই ধরণের বাস্তবমুখী ও যুগোপযোগী উদ্যোগ
কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্পৃহা বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ তৈরি এবং স্থায়ী আত্মকর্মসংস্থানের
সুবর্ণ সুযোগ সৃষ্টিতে এক বৈপ্লবিক ভূমিকা পালন করবে।