দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইউজার সেমিনার আয়োজন!
সময় ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সর্বদা নতুন ধারণা নিয়ে কাজ করে অতিথি গ্রুপ। তাদের প্রতিটি পণ্য ও সেবায় প্রতিফলিত হয় আধুনিক প্রযুক্তি, গ্রাহকবান্ধব...
সময় ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল
মিলিয়ে সর্বদা নতুন ধারণা নিয়ে কাজ করে অতিথি গ্রুপ। তাদের প্রতিটি পণ্য ও সেবায় প্রতিফলিত
হয় আধুনিক প্রযুক্তি, গ্রাহকবান্ধব চিন্তাধারা ও সৃজনশীল সমাধান। এই ধারাবাহিক উদ্ভাবনই
তাদের বাজারে স্থায়ী অবস্থান ও গ্রাহকের আস্থা এনে দিয়েছে। নতুন কর্মসংস্থান সৃষ্টি,
স্থানীয় উদ্যোক্তা গড়ে তোলা, দক্ষ মানবসম্পদ তৈরি এবং দেশের অর্থনীতিকে আরও গতিশীল
করার লক্ষ্যে ৭ মার্চ ২০২৬, শনিবার অতিথি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানাধীন
অফিসে ইউজার সেমিনার আয়োজন করা হয়েছিল৷
মইনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মোহাম্মদ আতিকুর রহমান'র সার্বিক সহযোগিতায় আয়োজিত ইউজার প্রেজেন্টেশন অনুষ্ঠানটি
পরিচালনা করেন জিএম অপারেশন লায়ন কিবরিয়া ভুইয়া খোকন। প্রধান আলোচক ছিলেন জিএম ট্রেনিং
লায়ন মো: খলিলুর রহমান৷ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক উদ্যোক্তা
ও আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন৷