দক্ষ উদ্যোক্তা তৈরিতে ময়মনসিংহে ‘অতিথি লিমিটেড’-এর বিশেষ সেমিনার অনুষ্ঠিত
কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সাধারণ মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার সুদৃঢ় প্রত্যয়ে ‘অতিথি লিমিটেড’-এর উদ্যোগে দক্ষ উদ্যোক্তা বিনির্মাণে বিশেষ সেমিনার অনুষ...
কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সাধারণ মানুষকে
অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার সুদৃঢ় প্রত্যয়ে ‘অতিথি লিমিটেড’-এর উদ্যোগে দক্ষ
উদ্যোক্তা বিনির্মাণে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট ২০২৬ (সোমবার) সন্ধ্যায়
ময়মনসিংহ শহরের ২ নং শহরা সাউথ সিটিস্থ রওশনারা টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত প্রতিষ্ঠানের
বিভাগীয় কার্যালয়ে এই যুগোপযোগী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। মূলত প্রাতিষ্ঠানিক
বুনিয়াদি দক্ষতা বৃদ্ধি, নতুন প্রজন্মের উদ্যোক্তা তৈরি এবং যুগোপযোগী ভবিষ্যৎ কর্মপরিকল্পনা
বিস্তারের এক মহাসমন্বিত লক্ষ্য নিয়ে এই বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে উপস্থিত
বিজ্ঞ আলোচক ও বক্তারা দেশের সাধারণ মানুষকে দক্ষ ও প্রায়োগিক জনশক্তিতে রূপান্তরের
মাধ্যমে একটি দীর্ঘস্থায়ী, স্বনির্ভর ও সুদৃঢ় জাতীয় অর্থনীতি গড়ে তোলার ওপর বিশেষ
গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দূরদর্শী
ও যুগোপযোগী বক্তব্য রাখেন অতিথি লিমিটেড-এর সহকারী পরিচালক (ট্রেনিং) ও ময়মনসিংহ বিভাগীয়
ইনচার্জ লায়ন মোঃ মাহবুব আলম খান। তিনি চাকুরিমুখী মানসিকতা পরিহার করে সাধারণ মানুষকে
অর্থনৈতিকভাবে স্বাধীন ও স্বাবলম্বী করার দর্শনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান,
অতিথি লিমিটেড ময়মনসিংহের সুপ্ত জনশক্তিকে একটি সুশৃঙ্খল ও আধুনিক ‘বিজনেস ফোর্সে’ বা ব্যবসায়িক
শক্তিতে রূপান্তর করার মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন,
“আমাদের প্রতিটি
সিদ্ধান্ত যেন তৃণমূলের মানুষের স্বপ্ন পূরণের হাতিয়ার হয়। গড্ডালিকা প্রবাহে গা না
ভাসিয়ে সবাইকে আত্মবিশ্বাসী পথপ্রদর্শক হতে হবে এবং প্রতিটি চ্যালেঞ্জকে সম্ভাবনায়
রূপান্তর করতে হবে।” পরিশেষে, এই অঞ্চলের অর্থনৈতিক মানচিত্র
বদলে দিতে তিনি তরুণ সমাজকে আধুনিক উদ্যোক্তা হওয়ার উদাত্ত আহ্বান জানান।‘স্বপ্ন পূরণ যেখানে
হয় সত্যি’—এই দূরদর্শী প্রতিপাদ্যকে
সামনে রেখে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিথি
লিমিটেড-এর ডিজিএম (ট্রেনিং) লায়ন ইঞ্জিনিয়ার আশরাফ আলী। তিনি উপস্থিত তরুণ ও সম্ভাবনাময়
উদ্যোক্তাদের উদ্দেশ্যে মেধা, সততা ও শ্রমের সঠিক সমন্বয়ে স্বাবলম্বী হওয়ার আধুনিক
ব্যবসায়িক কৌশল অত্যন্ত সাবলীল ভাষায় উপস্থাপন করেন। এ সময় তিনি জোর দিয়ে বলেন, “সঠিক দিকনির্দেশনা
এবং শরিয়াহসম্মত হালাল উপায়ের মেলবন্ধন ঘটলে যেকোন সাধারণ মানুষই নিজেকে একজন সফল ও
প্রতিষ্ঠিত উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন।”সেমিনারে ময়মনসিংহের বিভিন্ন প্রান্ত থেকে
আসা উদীয়মান উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক প্রাণবন্ত ও উৎসবমুখর
মিলনমেলায় পরিণত হয়। অত্যন্ত তথ্যবহুল, সময়োপযোগী ও সমকালীন এই বিশেষ আয়োজনটি উপস্থিত
নতুন অতিথিদের মাঝে এক অভূতপূর্ব অনুপ্রেরণা ও উদ্দীপনার সৃষ্টি করে। অনুষ্ঠানে স্বাগত
বক্তব্যের মাধ্যমে অতিথিদের আন্তরিক অভিনন্দন ও প্রাতিষ্ঠানিক শুভেচ্ছা জ্ঞাপন করেন
ওসমান হোসেন। এরপর পুরো আয়োজনটি অত্যন্ত সুনিপুণ দক্ষতা, প্রাতিষ্ঠানিক উৎকর্ষ ও পেশাদারিত্বের
সাথে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ইডিও তোফায়েল আহমেদ, যাঁর সাবলীল ও চমৎকার উপস্থাপনা
পুরো অনুষ্ঠানজুড়ে এক অনন্য গতিশীলতার সঞ্চার করে। সেমিনারে উপস্থিত দূরদর্শী বক্তারা
সম্পূর্ণ শরিয়াহসম্মত ও শতভাগ হালাল উপায়ে স্থায়ী আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে
আধুনিক ব্যবসায়িক মডেল এবং নিশ্চিত কর্মপরিকল্পনার নানাদিক নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা
করেন।সেমিনারের সমাপনী লগ্নে ময়মনসিংহ বিভাগীয়
কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা
পর্ব অনুষ্ঠিত হয়। এতে অত্র কার্যালয়ের লায়ন মোঃ জিল্লুর রহমান ইডিও (ডেভেলপমেন্ট)
থেকে এজিএম (সেলস) পদে পদোন্নতি লাভ করায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মাননা
ও উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পদোন্নতি উত্তর অনুভূতি প্রকাশ ও সেমিনারের সফল সমাপ্তি
টানতে গিয়ে উপস্থিত সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন নবউন্নীত
এজিএম (সেলস) লায়ন মোঃ জিল্লুর রহমান। সবশেষে, অনুষ্ঠানের সভাপতি হিসেবে সেমিনারটি
সফলভাবে সম্পন্ন হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই সেমিনারের
মাধ্যমে অর্জিত বাস্তবমুখী জ্ঞান ও আধুনিক ব্যবসায়িক কৌশল স্থানীয় তরুণদের স্বাবলম্বী
করে তুলতে এবং তাদের লালিত স্বপ্ন পূরণে একটি অনন্য মাইলফলক হিসেবে কাজ করবে।”