দক্ষ উদ্যোক্তা তৈরিতে অতিথি গ্রুপের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকআধুনিক যুগের সাথে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদ ও পেশাদার উদ্যোক্তা তৈরির লক্ষ্যে অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড’র তত্বাবধানে দিনব্যাপী বেসিক প্রশি...
নিজস্ব প্রতিবেদকআধুনিক যুগের সাথে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদ
ও পেশাদার উদ্যোক্তা তৈরির লক্ষ্যে অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড’র তত্বাবধানে
দিনব্যাপী বেসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর (শুক্রবার) অতিথি গ্রুপের
ঢাকা বিভাগীয় কার্যালয় (উত্তর)-এর নিজস্ব হলরুমে এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।উক্ত কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে
গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল বিভিন্ন বিষয় নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন অতিথি
লিমিটেড-এর উপ-পরিচালক (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) লায়ন মোহাম্মদ মাহফুজুল হক ক্যালিস।
তিনি তাঁর বক্তব্যে পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং আধুনিক কর্মপরিকল্পনার
নানাদিক প্রশিক্ষণার্থীদের সামনে চমৎকারভাবে উপস্থাপন করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন ঢাকা বিভাগীয় (উত্তর) অফিসের ইনচার্জ লায়ন মো: হুমায়ুন কবির। এছাড়াও অনুষ্ঠানে
অতিথি পরিবারের অন্যান্য কর্মকর্তা ও উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারী সদস্যরা
জানান, এই ট্রেনিংয়ের মাধ্যমে তারা কাজের ক্ষেত্রে নতুন উদ্দীপনা ও সঠিক দিকনির্দেশনা
পেয়েছেন। উপস্থিত সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং এক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে
প্রশিক্ষণ কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়।