দক্ষতা উন্নয়নে রাজশাহীতে ম্যানেজার ওয়ার্কশপ প্রোগ্রাম সম্পন্ন
মো: জিয়াউর রহমানকর্মকর্তাদের পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে রাজশাহীতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা 'ম্যানেজার ওয়ার্কশপ প্রোগ্রাম' সফলভাবে শেষ...
মো: জিয়াউর রহমানকর্মকর্তাদের পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে
রাজশাহীতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা 'ম্যানেজার ওয়ার্কশপ প্রোগ্রাম'
সফলভাবে শেষ হয়েছে। ১৭ অক্টোবর (শনিবার) সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এই কর্মসূচির সমাপ্তি
ঘটে। অতিথি লিমিটেডের উদ্যোগে এবং অতিথি স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড-এর ব্যবস্থাপনায়
গত ১৬ অক্টোবর (শুক্রবার) বোয়ালিয়ায় স্বচ্ছ টাওয়ার (৪র্থ তলা) অত্র প্রতিষ্ঠানের বিভাগীয়
কার্যালয়ে এই বিশেষ সেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল।অতিথি লিমিটেডের রাজশাহী বিভাগীয় ইনচার্জ
ও সহকারি পরিচালক (ডেভেলপমেন্ট) লায়ন মোঃ আব্দুর রহিম’র সভাপতিত্বে
দুই দিনব্যাপী এই আয়োজনে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর উপ-পরিচালক
(রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট) লায়ন মোঃ মাহফুজুল হক ক্যালিস। তিনি আধুনিক কর্পোরেট সংস্কৃতির
চ্যালেঞ্জ মোকাবেলা এবং কর্মদক্ষতা বৃদ্ধির বিভিন্ন বাস্তবমুখী কৌশল উপস্থাপন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম (ডিজিটাল মার্কেটিং) লায়ন ইমরান হোসাইন
আকাশ।
সমাপনী অধিবেশনে বক্তারা বলেন, বর্তমান
প্রতিযোগিতামূলক কর্পোরেট বিশ্বে টিকে থাকতে হলে কর্মকর্তাদের নিয়মতান্ত্রিক ও আধুনিক
প্রশিক্ষণের কোন বিকল্প নেই। এই আয়োজন থেকে অর্জিত জ্ঞান সংশ্লিষ্টদের পেশাগত মানোন্নয়ন
এবং প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সমাপনী পর্বে
অংশগ্রহণকারী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।