দক্ষতা উন্নয়নের মঞ্চে চাঁপাইনবাবগঞ্জে অতিথি
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জনতুন উদ্যোক্তা তৈরি, দক্ষতা উন্নয়ন এবং আগামীর কর্মসংস্থানে নতুন সম্ভাবনা জাগিয়ে তোলার বার্তা নিয়ে অতিথি গ্রুপের উদ্যোগে চাঁপাইনব...
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জনতুন উদ্যোক্তা তৈরি, দক্ষতা উন্নয়ন এবং
আগামীর কর্মসংস্থানে নতুন সম্ভাবনা জাগিয়ে তোলার বার্তা নিয়ে অতিথি গ্রুপের উদ্যোগে
চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিশেষ ওভারভিউ প্রোগ্রাম। শুক্রবার (১৩ নভেম্বর) বিকালে
শহরের ক্লাব সুপার মার্কেটের তৃতীয় তলায় ইমোশন ক্যাফেতে এই বিশেষ আয়োজনটি সম্পন্ন হয়।প্রতিষ্ঠানের সহকারী পরিচালক ও রাজশাহী বিভাগীয় অফিস ইনচার্জ লায়ন আব্দুর রহিম’র সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানটি মূল বক্তা হিসেবে পরিচালনা
করেন অতিথি লিমিটেডের উপ-পরিচালক (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) লায়ন মাহফুজুল হক ক্যালিস।
তিনি প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আধুনিক বাজার ব্যবস্থার
সাথে তাল মিলিয়ে উদ্যোক্তাদের দক্ষ করে গড়ে তোলার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোকপাত
করেন।এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধান ও শুভেচ্ছা
বার্তায় ছিলেন প্রতিষ্ঠানের জিএম (সেলস) লায়ন মোঃ আব্দুল ওয়াদুদ মাসুম। তিনি রাজশাহী
বিভাগে প্রতিষ্ঠানের প্রশিক্ষণ ও ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করতে সকলের সহযোগিতা
কামনা করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী প্রতিনিধি, প্রতিষ্ঠানের
বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং উদীয়মান উদ্যোক্তা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত প্রশ্নোত্তর
ও মুক্ত আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।